advertisement

Viral Video: বিয়ে শেষ হতেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিলেন বর-কনে! ভয়ানক ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video: বিয়ে চলছিল ঠিক-ঠাক। বিয়ের শেষ হতেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিলেন বর-কনে! কেন করলেন এমন? তারপর কী হল? ভাইরাল ভয়ানক ভিডিও

#ওয়াশিংটন:  বিয়ে মানেই কিছু না কিছু মজার বিষয় সামনে আসে। সোশ্যাল মিডিয়া এবং ভাইরাল শব্দ দু'টো মানুষ জানার পর থেকে গোটা বিশ্বের অনেক কিছুই বদলেছে। আগেও মানুষের জীবনে নানা মুহূর্ত তৈরি হত। কিন্তু সে সব বন্দি করার জন্য ছিল না স্মার্ট ফোনের স্মার্ট ক্যামেরা। আজকাল যা চট করে বন্দি করা যায়। আর ছেড়ে দেওয়া যায় সোশ্যাল মাধ্যমে। আর বিয়ের মরশুম মানেই নানা ভিডিও ভাইরাল। সম্প্রতি এক যুবক-যুবতীর কাণ্ড দেখে অবাক হবে গেছে বিশ্ব।
আমেরিকা বাসী ওই যুবক-যুবতী। বহু দিন ধরেই একে অপরকে ভালোবাসেন তাঁরা। এর পর ঠিক হয় বিয়ের দিন। সেই মতো বিয়েও হয়। কিন্তু বিয়ের পরেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দেয় ওই বর-কনে। শুধু তাই নয় গায়ে আগুন লাগিয়ে বিয়ের আসর ছেড়ে ছুটে পালিয়ে যান দু'জনেই। এই ভিডিও সামনে আসতেই অবাক হয়েছেন সকলে। এমন কেন করলেন তাঁরা? বিয়ের পরে এভাবে গায়ে আগুন কেন লাগালেন?
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে বহুদিন ধরেই নাকি এই প্ল্যান ছিল ওই যুবক-যুবতীর। বিয়ের পরেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দেবেন তাঁরা। শেষ করে দেবেন নিজেদের? না বিষয়টা নিজদের শেষ করে দেওয়া নয়। বরং তাঁরা নাকি নিজেদের বিয়েতে নতুন কিছু করতে চেয়েছিলেন। এমন কিছু যা সকলকে চমকে দেবে। সেই ভাবনা থেকেই এই কাজ করেন তাঁরা। জানা গিয়েছে দু'জনেই স্টান্ট করেন। সেটাই তাঁদের পেশা। বিয়ের দিন দু'জনেই ফায়ার প্রুভ বিয়ের পোশাক পরেছিলেন। এবং সারা গায়ে অ্যান্টি বার্ন লোশন মেখে ছিলেন।
advertisement
বিয়ের পর গায়ে আগুন লাগিয়েই আসর থেকে ছুটে পালাতে থাকেন তাঁরা। যা দেখে প্রথমে উপস্থিত অতিথিরাও ভয় পেয়ে যান। আগে থেকেই আগুন নেভানোর ব্যবস্থা করে রেখেছিলেন তাঁরা। এর পর আগুন নিভিয়েও দেওয়া হয়। একটি হলিউড সিনেমা থেকেই এই বুদ্ধি মাথায় আসে দম্পতির। যদিও তাঁরা সকলকে বলেছেন, এই চেষ্টা যেন কেউ না করেন। সোশ্যাল মাধ্যমে কিছু মানুষ তাঁদের সাহসীকতার প্রশংসাও করেছেন। আর এক দল মানুষ করেছেন সমালোচনা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ে শেষ হতেই নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিলেন বর-কনে! ভয়ানক ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement