advertisement

Viral Optical Illusion: এক পাল হাঁসের ছানার ভিড়ে হারিয়ে গিয়েছে একটি মুরগির ছানা; ৮ সেকেন্ডে খুঁজে বার করতে পারবেন কি?

Last Updated:

পথেই রয়েছে এক পাল হলুদ রঙা হাঁসের ছানা। নানা কাজে ব্যস্ত তারা। কিন্তু এরই মাঝে হারিয়ে গিয়েছে একটি মুরগির ছানাও। তাকেই মাত্র ৮ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে।

এক পাল হাঁসের ছানার ভিড়ে হারিয়ে গিয়েছে একটি মুরগির ছানা
এক পাল হাঁসের ছানার ভিড়ে হারিয়ে গিয়েছে একটি মুরগির ছানা
কলকাতাঃ দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! প্রথমেই কী কী দেখা যাচ্ছে, সেটাই বুঝে নেওয়া যাক। এই ছবিটিতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে হাঁসের ছানা। দুই দিকের জলরাশিতে গুটিকয়েক হাঁস চড়ে বেড়ালেও পথেই রয়েছে এক পাল হলুদ রঙা হাঁসের ছানা। নানা কাজে ব্যস্ত তারা। কিন্তু এরই মাঝে হারিয়ে গিয়েছে একটি মুরগির ছানাও। তাকেই মাত্র ৮ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে।
advertisement
advertisement
এত কম সময়ের মধ্যে মুরগির ছানাটিকে খুঁজে বার করা একেবারে সহজ নয় বললেই চলে। কারণ হাঁসের ছানা আর মুরগির ছানাদের আকার-আকৃতি এবং রঙ একেবারে একই রকম। ফলে চট করে সেটা চোখে পড়া মুশকিল! যাই হোক, সময় তো প্রায় ফুরিয়ে এল। পাওয়া কি গেল মুরগির ছানাটিকে? আসলে অধিকাংশ মানুষই এই ধাঁধার সমাধান করতে পারেনি। তবে যাঁরা পেরেছেন, তাঁদের দৃষ্টিশক্তি সত্যিই প্রশংসনীয়। আর যাঁরা এখনও মুরগির ছানাটিকে খুঁজে পাননি, তাঁদের জন্য সমাধান আমরাই বলে দেব। ছবিটিতে একটু নিচের দিকে একেবারে বাম দিক ঘেঁষে রয়েছে মুরগির ছানাটি।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: এক পাল হাঁসের ছানার ভিড়ে হারিয়ে গিয়েছে একটি মুরগির ছানা; ৮ সেকেন্ডে খুঁজে বার করতে পারবেন কি?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement