advertisement

Viral Optical Illusion: হাতে মাত্র ১০ সেকেন্ড! পাখিদের ভিড় থেকে লুকিয়ে থাকা পেঙ্গুইনটাকে খুঁজে বের করতে পারবেন কি

Last Updated:

Viral Optical Illusion: রাশি রাশি টুকানদের মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা পেঙ্গুইন, তাও আবার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।

পাখিদের ভিড় থেকে পেঙ্গুইনটাকে খুঁজে বের করতে পারবেন
পাখিদের ভিড় থেকে পেঙ্গুইনটাকে খুঁজে বের করতে পারবেন
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
সম্প্রতি যে অপটিক্যাল ইলিউশন নেটদুনিয়ার বাসিন্দাদের মাতিয়ে রেখেছে, তা একান্তই নিজের দৃষ্টিশক্তির তীক্ষ্ণতা পরখ করে নেওয়ার। সত্যি বলতে কী, ছবিটায় প্রায় একই রকমের, একই রঙের টুকান পাখিদের মধ্যে এক পেঙ্গুইন এমন ভাবে মিশে রয়েছে যে তার জাল ভেদ করা কিছুটা হলেও কঠিন হয়ে উঠতে পারে।
সেভাবে দেখলে তফাত করাই কঠিন, মাথায় টুপি, গলায় স্কার্ফ বা বো- রাশি রাশি টুকানদের মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে একটা পেঙ্গুইন, তাও আবার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে, এদিকে সেটা কোথায় লুকিয়ে আছে তা ধরা বেশ মুশকিলের।
advertisement
রইল উত্তর রইল উত্তর
যাই হোক, ছবি দেখে বিরক্ত লাগলে চলবে না, এগোতে হবে ধৈর্য ধরে। না পাওয়া গেলেও অসুবিধা নেই, আমরাই জানিয়ে দিচ্ছি কোথায় আছে সেই পেঙ্গুইন। চোখ রাখতে হবে ৎান দিক বরাবর একটু উপরে, টুকানদের ঠোঁট বেশ চওড়া আর বড়, পেঙ্গুইনের ততটাও বড় নয়, ফলে এই ঠোঁটের গড়ন খুঁটিয়ে দেখলেই ধরে ফেলা যাবে তাকে, তা, যাঁদের দৃষ্টি খুব তীক্ষ্ণ, তাঁদের খোঁজও কি এই জায়গা ধরেই চলছিল?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: হাতে মাত্র ১০ সেকেন্ড! পাখিদের ভিড় থেকে লুকিয়ে থাকা পেঙ্গুইনটাকে খুঁজে বের করতে পারবেন কি
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement