advertisement

পোষ্য কুকুরকে ফুচকা- টকজল খাওয়াচ্ছেন মালকিন! আহ্লাদে সমালোচনায় মাত নেটপাড়া

Last Updated:

Viral Video : ভিডিওটি অনলাইনে সমালোচনার বিষয় হয়েছে। কিছু ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন যে জলখাবার পশুর স্বাস্থ্যের জন্য ভাল নয়

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন মহিলা তাঁর পোষা কুকুরটিকে কিছু সুস্বাদু ফুচকার সঙ্গে পরিচয় করাচ্ছেন। আর ছানা বেজায় খুশি, কড়মড় শব্দে চিবিয়ে খাচ্ছে খালি ফুচকা। তারপর টকজল দিতে বলায়, তাও খেয়ে নিল খুঁদে।
advertisement
advertisement
তবে ভিডিওটি অনলাইনে সমালোচনার বিষয় হয়েছে। কিছু ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন যে জলখাবার পশুর স্বাস্থ্যের জন্য ভাল নয়। ভিডিওটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ধীরজ চাব্রা শেয়ার করেছেন এবং ৮ লাখেরও বেশি ভিউ হয়েছে তাতে।
advertisement
ক্লিপটিতে দেখা যাচ্ছে যে একজন মহিলা ফুচকাওয়ালার কাছে এসে ওরিও নামে একটি ছোট্ট কুকুরছানা কোলে দাঁড়িয়ে আছেন। তারপরে তিনি বিক্রেতাকে তাঁর কুকুরছানার জন্য ফুচকা পরিবেশন করতে বলে৷ এরপরেই বিক্রেতা একটি কাগজের বাটি বের করে এবং তাতে পোষা প্রাণীকে ফুচকা পরিবেশন করেন। আশ্চর্যের বিষয়, কুকুরছানাটি বিনা দ্বিধায় তা খেয়ে ফেলে। কোথাকার ভিডিও তা জানা যায়নি এখনও৷
advertisement
ভিডিওর শেষে ধীরজ, যিনি ভিডিওটি শুট করছেন বলে মনে হচ্ছে তিনি রসিকতা করে বিক্রেতাকে বলছেন, "ভাইয়া ইসসে পায়েস ভি লে লো (পোষ্যর থেকে টাকাও নিয়ে নিন)।"
কমেন্ট বিভাগে দুধরণের কমেন্ট পড়েছে৷
ভিডিওটি দেখার পর ইনস্টাগ্রাম ইউএসআর-এ লিখেছেন, "মাসুম কা সত্যানাশ মাত করো, প্লিসসসসস (দয়া করে পোষা প্রাণীটিকে নষ্ট করবেন না)"
advertisement
অপর একজন লিখেছেন, ''আচ্ছা ইনকো বোলতে হ্যায় পড়ে লিখে গওয়ার, (তাই এরা শিক্ষিত বোকা)''।
তৃতীয় একজন লিখেছেন, "ঈশ্বর পোষা প্রাণীটিকে দীর্ঘায়ু দিক।"
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পোষ্য কুকুরকে ফুচকা- টকজল খাওয়াচ্ছেন মালকিন! আহ্লাদে সমালোচনায় মাত নেটপাড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement