আজকের শুভ মুহূর্ত শুরু হয়ে গেছে, আপনি বড় কাজ সারতে শুরু করলেন কি?
- Published by:Debalina Datta
Last Updated:
পঞ্চাঙ্গ ২৬ এপ্রিল: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৬ এপ্রিলের কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত মেনেই এই পঞ্চাঙ্গ বর্তমানে নির্ধারণ করা হয়ে থাকে। বার হল সোম এবং এই চতুর্দশী তিথি থাকবে ২৬ এপ্রিল দুপুর ১২টা ৪৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে পূর্ণিমা তিথি।
advertisement
advertisement
পঞ্চাঙ্গ মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৪৫ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা ০৯ মিনিটে । চন্দ্র অস্ত যাবে ২৭ এপ্রিল ভোর ৬টা ০৩ মিনিটে।
এই ২০৭৭ বিক্রম সম্বতের চৈত্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথির নক্ষত্র হল চিত্রা। ২৬ এপ্রিল, রাত ১১টা ০৬ মিনিট পর্যন্ত চিত্রা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে স্বাতী নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে মেষ রাশিতে। চন্দ্র অবস্থান করবে কন্যা রাশিতে ২৬ এপ্রিল দুপুর ১২টা ৩২ মিনিট পর্যন্ত, এর পর গমন করবে তুলা রাশিতে।।
শুভ মুহূর্ত- ২৬ এপ্রিল অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৫৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৪৫ মিনিটে। আজ অমৃতকাল শুরু হচ্ছে বিকেল ৫টা ২৭ মিনিটে, শেষ হচ্ছে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্চাঙ্গ মতে ২৬ এপ্রিল রাহুকাল শুরু হচ্ছে সকাল ৭টা ২৩ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৯টা ০২ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
First Published :
Apr 26, 2021 11:56 AM IST








