East Midnapore News: কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ব্রেক কষলে গাড়ির ওপরে থাকা দু’জন চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে যান। দু’জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও এক ব্যক্তি।
তমলুক: তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে দুর্ঘটনা। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ সবজি বিক্রেতার। আহত হয়েছে আরও একজন। তমলুকের হরিদাসপুর বাজারের কাছে এক সবজি বিক্রেতা সাইকেল নিয়ে রাস্তা পারাপার করছিলেন। সেই সময়ই রাধামনি থেকে পাঁশকুড়াগামী একটি সবজি বোঝাই গাড়ি আচমকাই এসে পড়ে এবং ওই সাইকেল আরোহী সবজি বিক্রেতাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় সবজি বিক্রেতা অসিত পট্টনায়েকের।
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ব্রেক কষলে গাড়ির ওপরে থাকা দু’জন চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে যান। দু’জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন আরও এক ব্যক্তি। তাঁকে তমলুক মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই রাজ্য সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় যান চলাচল বন্ধও হয়ে যায়।
advertisement
advertisement
অন্যদিকে আজ মেদিনীপুরেরই এগরায় পথ দুর্ঘটনা। ইঞ্জিন রিক্সা ও বাইকের সংঘর্ষে প্রাণ হারায় এক যুবক। সোমবার রাত ৮টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাছে এই ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহাদেব পাল। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি এগরার ৮ নম্বর ওয়ার্ডের পুরুষোত্তমপুর এলাকার বাসিন্দা ছিলেন। জানা যায়, এগরার সেন্ট্রাল বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী ইঞ্জিন রিক্সার সঙ্গে মহাদেববাবুর মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক আরোহীর। ঘটনার পরই ঘাতক ইঞ্জিন রিক্সাটি ফেলে রেখে চালক এলাকা থেকে চম্পট দিয়েছে। দুর্ঘটনার জেরে এগরা-বেলদা রাজ্য সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।
advertisement
ক্যামেরা: সর্বানন্দ মিশ্র
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 17, 2026 1:21 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
East Midnapore News: কে জানত আর ফেরা হবে না বাড়িতে...সাইকেল নিয়ে রাস্তা পারাপর করতে গিয়ে ২জনের মৃত্যু










