advertisement

থানায় পৌঁছলেন সাব ইন্সপেক্টর, SHO কাছে এসে বললেন, ‘সত্যি করে বলুন, কতটা মদ খেয়েছেন’, তারপরই হুলস্থূল !

Last Updated:

Bihar Latest News : ছোটেলাল ঘাবড়ে যান। মদ খাওয়া তো দূরের কথা, তিনি ছুঁয়েও দেখেননি।

থানায় পৌঁছলেন সাব ইন্সপেক্টর
থানায় পৌঁছলেন সাব ইন্সপেক্টর
অনিরুদ্ধ কুমার, পটনা: নাইট ডিউটি ছিল। সন্ধ্যার পরপরই থানায় পৌঁছে যান সাব ইন্সপেক্টর ছোটেলাল কুমার। কিন্তু থানায় পা দেওয়া মাত্র হুলস্থূল। এসএইচও অনুজ কুমার পাঠক তাঁর কাছে গিয়ে বলেন, “কতটা মদ খেয়েছেন? সত্যি কথা বলুন।”
ছোটেলাল ঘাবড়ে যান। মদ খাওয়া তো দূরের কথা, তিনি ছুঁয়েও দেখেননি। কিন্তু এসএইচও এসব মানতে নারাজ। ব্রেথ অ্যানালাইজার নিয়ে এসে পরীক্ষা করা হয়। কিন্তু তাতেও মদ্যপানের কোনও প্রমাণ পাওয়া যায় না। এরপর শুরু হয় কথা কাটাকাটি।
advertisement
advertisement
ছোটেলাল যত বলেন, তিনি মদ খাননি, তত রেগে যান এসএইচও। অভিযোগ, রেগেমেগে এক পর্যায়ে ছোটেলালকে চড় মেরে বসেন অনুজ কুমার পাঠক। শুধু তাই নয়, বেদম মারতে শুরু করেন। সঙ্গে চলে অশ্রাব্য গালিগালাজ। এমনই অভিযোগ করেছেন সাব ইন্সপেক্টর ছোটেলাল কুমার।
বাড় সাবডিভিশনের সাম্যগড় থানার এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা বিহারে। লোকের মুখে মুখে ঘুরছে থানার মধ্যে সাব ইন্সপেক্টরকে মারধরের কথা। ঘটনার পরই নিজের মেডিক্যাল পরীক্ষা করান ছোটেলাল। সাসপেন্ড করা হয়েছে এসএইচও অনুপ কুমার পাঠককে।
advertisement
ঠিক কী ঘটেছিল? সাব ইন্সপেক্টর ছোটেলাল কুমার বলেন, “রাত ১০টা থেকে আমার নাইট ডিউটি ছিল। সেই মতো থানায় পৌঁছই। কিন্তু ঢোকা মাত্র থানা ইনচার্জ অনুজ কুমার পাঠক এসে বলতে শুরু করেন, আমি না কি মদ খেয়ে এসেছি।”
advertisement
অভিযোগ অস্বীকার করার পরেও ছাড়েননি অনুজ কুমার পাঠক। এমনই অভিযোগ ছোটেলালের, “জোর করে ব্রেথ অ্যানালাইজার দিয়ে আমাকে পরীক্ষা করেন। কিন্তু তাতেও মদ্যপানের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এরপরই তিনি আমায় মারধর শুরু করেন। সব পুলিশ কর্মীদের সামনে গালে চড় মারেন। এরপরই আমি হাসপাতালে গিয়ে নিজের মেডিক্যাল পরীক্ষা করাই।”
advertisement
ছোটেলালের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ ছিল বলে নিজের পক্ষে সাফাই দিয়েছেন এসএইচও অনুজ কুমার পাঠক। তিনি বলেন, “সাব ইন্সপেক্টর ছোটেলাল কুমার মদ্যপ অবস্থায় ডিউটিতে এসেছেন বলে খবর পাওয়া গিয়েছিল। সেই মতো পদক্ষেপ করা হয়। ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে পরীক্ষা করা হয়েছিল তাঁকে। ছোটেলালের বিরুদ্ধে থানার বাইরে ইউনিফর্ম পরে সিগারেট খাওয়ার অভিযোগও রয়েছে।”
advertisement
ঘটনার বিষয় নিশ্চিত করেন এএসপি রাকেশ কুমার। সেই মতো তদন্তও হয়। তদন্ত শেষে সাম্যগড় থানার ইনচার্জের বিরুদ্ধে ব্যবস্থা নেন এসএসপি অবকাশ কুমার। এসএইচও অনুজ কুমার পাঠককে সাসপেন্ড করা হয়েছে। তিনি জানান, তদন্তে দু’জনকেই দোষী পাওয়া গিয়েছে। তাই দু’জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
থানায় পৌঁছলেন সাব ইন্সপেক্টর, SHO কাছে এসে বললেন, ‘সত্যি করে বলুন, কতটা মদ খেয়েছেন’, তারপরই হুলস্থূল !
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement