advertisement

পঞ্চাঙ্গ ১১ জুন: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।

#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১১ জুনের কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত মেনেই এই পঞ্চাঙ্গ বর্তমানে নির্ধারণ করা হয়ে থাকে। বার হল শুক্র এবং এই প্রতিপদ তিথি থাকবে ১১ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি।
advertisement
advertisement
পঞ্চাঙ্গ মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২৩ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১১ জুন ভোর ৫টা ৪৯ মিনিটে । চন্দ্র অস্ত যাবে ১১ জুন রাত ৮টা ১৭ মিনিটে।
এই ২০৭৭ বিক্রম সম্বতের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথির নক্ষত্র হল মৃগশিরা। ১১ জুন, দুপুর ২টো ৩১ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে আর্দ্রা নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবে বৃষ রাশিতে। চন্দ্র অবস্থান করবে মিথুন রাশিতে।
শুভ মুহূর্ত- ১১ জুন অভিজিৎ মুহূর্ত সকাল ১১টা ৫৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৪৯ মিনিটে। আজ অমৃতকাল পড়েনি। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্চাঙ্গ মতে ১১ জুন রাহুকাল শুরু হচ্ছে সকাল ১০টা ৩৬ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ২১ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পঞ্চাঙ্গ ১১ জুন: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement