advertisement

Viral Optical Illusion: কালো চাকতির ভিতর কোন সংখ্যা দেখছেন? দৃষ্টিভ্রমকারী এই ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া!

Last Updated:

আর তাতেই ভাইরাল হয়েছে এই দৃষ্টিভ্রমকারী নকশা (Viral Optical Illusion)।

Illusion
Illusion
#কলকাতা: অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম হল আদতে আলোর খেলা (Viral Optical Illusion)। এই আলোর খেলা আমাদের মস্তিষ্কের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি বিজ্ঞানীরা জানালেন, এই দৃষ্টিভ্রম আমাদের মস্তিষ্কে ঠিক কী ভাবে প্রভাব বিস্তার করে থাকে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দৃষ্টিবিভ্রমকারী একটি নকশা (Viral Optical Illusion)। কালো এই চাকতির ভিতর একেক জন একেকটি সংখ্যা দেখতে পাচ্ছেন। আর তাতেই ভাইরাল হয়েছে এই দৃষ্টিভ্রমকারী নকশা (Viral Optical Illusion)।
বিননওয়াইন নামে এক ইউজার ট্যুইটারে শেয়ার করেছেন এই অপটিক্যাল ইলিউশনটি। সাদা-কালো এই নকশার ভিতর বিভিন্ন সংখ্যা লেখা রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। প্রশ্ন করেছেন, আপনি কোনও সংখ্যা দেখতে পাচ্ছেন? জিগজ্যাগ এই নকশার দিকে তাকালেই মনে হচ্ছে সেটি নড়ছে। আপনি কোন সংখ্যা দেখতে পাচ্ছেন এই নকশার ভিতর? প্রথমে দেখলে মনে হচ্ছে, ৫২৮। কিন্তু খানিক অপেক্ষার পরই সব পাল্টে যাচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন: ফের শিরোনামে দাউদ ইব্রাহিম, ভারতের রাজনীতিক-উদ্যোগপতিদের টার্গেট ডনের: NIA
কখনও ১৫২৮৩, কখনও ৪৫২৮৩ আবার কখনও ৩৪৫২৮৩৯ মনে হচ্ছে। স্বাভাবিক ভাবেই নেটিজেনের নজর কেড়েছে এমন ট্যুইট। মুহূর্তে এটি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। অনেকেই এই নকশায় নিজেদের দেখতে পাওয়া সংখ্যার কথা জানিয়েছেন। সেখানে একেক জনের একেক মন্তব্যে মজা দ্বিগুণ হয়েছে। রসিকতা করে অনেকেই বলেছেন, চোখের ডাক্তার এবার দেখাতেই হবে।
advertisement
আপনি কোন কোন সংখ্যা দেখতে পাচ্ছেন? শেয়ার করুন নিজের প্রিয় মানুষদের সঙ্গে, মিলিয়ে নিন তাঁরা কী বলছেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: কালো চাকতির ভিতর কোন সংখ্যা দেখছেন? দৃষ্টিভ্রমকারী এই ছবি ঘিরে তোলপাড় নেটপাড়া!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement