advertisement

Optical Illusion: ছবিতে মোট কটা ব্লক দেখা যাচ্ছে? খুঁটিয়ে দেখেও বুঝতে পারছেন না অধিকাংশ নেটিজেন!

Last Updated:

Optical Illusion: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি।

ছবিতে মোট কটা ব্লক দেখা যাচ্ছে?
ছবিতে মোট কটা ব্লক দেখা যাচ্ছে?
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! ট্যুইটারের ক্রেজি অপটিক্যাল ইলিউশন নামে এক জনপ্রিয় পেজে এই পোস্টটি শেয়ার করা হয়েছে। এই পেজে হামেশাই নানা ধরনের অপটিক্যাল ইলিউশন ধাঁধা পোস্ট করা হয়। যা ট্যুইটার ব্যবহারকারীদের রীতিমতো কালঘাম ছুটিয়ে দেয়। সাম্প্রতিক পোস্টে একটি দুর্দান্ত ধাঁধা শেয়ার করা হয়েছে। ছবিটিতে সুচতুর ভাবে ব্লক সাজিয়ে একটা দৃষ্টি বিভ্রম সৃষ্টি করা হয়েছে। তাতে লেখা রয়েছে, ছবিতে কতগুলি ব্লক রয়েছে, সেটা কি খুঁজে বার করতে পারবেন! এই পোস্টটি প্রচুর মানুষ পছন্দ করেছে। আবার কমেন্ট বক্সেও নানা উত্তরে উপচে পড়েছে।
advertisement
advertisement
একজন ব্যবহারকারী লিখেছেন যে, “আমি ৪টে ব্লক দেখছি। কিন্তু কখনও আবার মনে হচ্ছে ৩টে ব্লক রয়েছে। মনে হচ্ছে এটা দৃষ্টিকোণের উপর নির্ভর করছে।” আর এক ব্যবহারকারী লিখছেন যে, “৩টে ব্লকই দেখা যাচ্ছে। আসলে এই ইলিউশন বেশ কঠিন বলে মনে হচ্ছে। কিন্তু তা খুঁটিয়ে লক্ষ্য করলেই সঠিক উত্তর পাওয়া যাবে।” আর এক নেটিজেন জানান যে, “এই ধাঁধা রীতিমতো কালঘাম ছুটিয়ে দিচ্ছে।” এক নেটাগরিকের আবার বক্তব্য, “প্রায় ৩০ মিনিট ধরে ছবিটি খুঁটিয়ে দেখছি। তবে আমি ৩টি ব্লকই দেখতে পাচ্ছি। আমি কি ভুল দেখছি?”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: ছবিতে মোট কটা ব্লক দেখা যাচ্ছে? খুঁটিয়ে দেখেও বুঝতে পারছেন না অধিকাংশ নেটিজেন!
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement