advertisement

Optical Illusion : স্ত্রীকে হারিয়ে বিভ্রান্ত চাষি, ১১ সেকেন্ডের মধ্যে ছবি থেকে চাষির বউকে দেখতে পেলে আপনি চৌখস

Last Updated:

Optical Illusion : মনের খোরাক হিসেবে অনেকেই অপটিক্যাল ইলিউশন বা ধাঁধাঁ ও হেয়ালির সন্ধান করতে থাকেন ৷ সেই তালিকায় যোগ হয়েছে নতুন এক ছবি ৷

ধাঁধাঁ হেঁয়ালি খামখেয়ালি এখন আর শুধু বাচ্চাদের নয় ৷ সব বয়সিদের কাছেই প্রিয় ৷ সময় কাটানোর পাশাপাশি দিব্যি মগজ সঞ্চালনও হয় এতে ৷ ইন্টারনেটের দুনিয়াতেও নিত্যনতুন ধাঁধাঁর যোগান আসতেই থাকে ৷ মনের খোরাক হিসেবে অনেকেই অপটিক্যাল ইলিউশন বা ধাঁধাঁ ও হেয়ালির সন্ধান করতে থাকেন ৷ সেই তালিকায় যোগ হয়েছে নতুন এক ছবি ৷
সেই স্কেচে দেখা যাচ্ছে গ্রামের পথে এক কৃষক দাঁড়িয়ে আছেন ৷ তাঁর ডান হাতে ধরা আছে একটি আঁকশি ৷ বাঁ হাত মাথার পিছনে ৷ যেন মাথা চুলকোচ্ছেন ৷ তাঁর চারপাশে দেখা যাচ্ছে গাছপালা ও ঝোপঝাড় ৷ অদূরে দেখা যাচ্ছে একটি কুঁড়েঘরও ৷ এই ছবিতে লুকিয়ে আছে তাঁর স্ত্রী মুখও ৷ তাঁকে খুঁজে পেয়ে আপনি তাঁকে সাহায্যও করতে পারেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  এক শহরে বসে অর্ডার দিন আর এক শহরের খাবার! কত সময় লাগবে, Zomato কীভাবে পরিষেবা দেবে, জানুন
আপাতভাবে ছবিতে ওই কৃষক ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না ৷ একমাত্র অতি বিচক্ষণরাই তাঁদের চটজলদি বুদ্ধির সাহায্যে খুঁজে পাবেন সেই মুখাবয়ব ৷ তার জন্য ছবিতে সরাসরি চোখ রাখলে হবে না ৷ দেখতে হবে কোণাকুণি ভাবে ৷ তাও যদি বুঝতে না পারেন তাহলে আপনার হাতের স্মার্টফোনটিকে ঘুরিয়ে নিন উপর নীচ ৷ এ বার কাজ অনেক সহজ ৷ পেন্সিলে আঁকা মহিলা মুখের স্কেচ সহজেই খুঁজে পাবেন ৷ যে হাতে আঁকশি ধরে আছেন ওই কৃষক, তার নীচে একটা ঝোপের মধ্যে খুঁজে পাবেন নারীমুখ ৷ ঝোপের ঝরাপাতার মধ্যে দেখতে পাবেন সেই মুখটিকে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion : স্ত্রীকে হারিয়ে বিভ্রান্ত চাষি, ১১ সেকেন্ডের মধ্যে ছবি থেকে চাষির বউকে দেখতে পেলে আপনি চৌখস
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement