advertisement

Optical Illusion: সাদা-কালো ডোরায় লুকিয়ে একটা শব্দ, মাত্র ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!

Last Updated:

Optical Illusion: দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি।

সাদা-কালো ডোরায় লুকিয়ে একটা শব্দ
সাদা-কালো ডোরায় লুকিয়ে একটা শব্দ
দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক অপটিক্যাল ইলিউশনের ছবি উঠে এসেছে আলোচনার কেন্দ্রে। এই ছবি দেখে দেখে অনেকটা সময় নিজেদের অজান্তেই পার করে ফেলছেন অনেকে। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! এই ছবিটি, সত্যি বলতে কী, একেবারে সাবেকি গতে বাঁধা অপটিক্যাল ইলিউশন এক। এর মধ্যে কোনও বড় চমক নেই, নেই নিজের চরিত্রের কোনও গোপন দিক বেরিয়ে আসার উত্তেজনা আর উৎকণ্ঠা। তাহলে এর মধ্যে কী আছে?
advertisement
advertisement
এই অপটিক্যাল ইলিউশনে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টতই এক নকশা, আরও বিশদে বললে সাদা-কালো দাগের ডোরা। দেখে অনেকটা জানলার খড়খড়ির কথা মাথায় আসে। এই দাগগুলোর মধ্যেই কোনও কোনওটা উঁচু-নিচু হয়ে রয়েছে। আর সেখানে লুকিয়ে রয়েছে একটা ইংরেজি শব্দ, ওটাই খুঁজে নিতে হবে ৭ সেকেন্ডের মধ্যে, তবেই বোঝা যাবে একাগ্রতাশক্তি কতটা তীব্র।
advertisement
আসলে ভাল করে দেখতে হবে উঁচু-নিচু জায়গাগুলোয়। একটু মন দিয়ে চোখ রাখতে হবে। আর কী! সহজেই বেরিয়ে আসবে, চোখের সামনে ধরা দেবে ইংরেজি PLAY শব্দটা, দেখা যাচ্ছে তো সাফ?
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: সাদা-কালো ডোরায় লুকিয়ে একটা শব্দ, মাত্র ৭ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement