advertisement

Viral Video: লোকাল ট্রেনে তরুণীর সঙ্গে নাচ পুলিশ অফিসারের! ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়

Last Updated:

ট্রেনে উঠে নাচছেন এক তরুণী। তার সঙ্গে নাচছেন উর্দি পরা এক পুলিশ অফিসার। ভাইরাল এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই উঠেছে নিন্দার ঝড়।

ট্রেনে তরুণীর সঙ্গে নাচ পুলিশ অফিসারের! ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
ট্রেনে তরুণীর সঙ্গে নাচ পুলিশ অফিসারের! ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
মুম্বই: ট্রেনে উঠে নাচছেন এক তরুণী। তার সঙ্গে নাচছেন উর্দি পরা এক পুলিশ অফিসার। ভাইরাল এই ভিডিও ছড়িয়ে পড়ার পরেই উঠেছে নিন্দার ঝড়। এস এই গুপ্তা নামের মুম্বইয়ের ওই পুলিশ অফিসারের কাণ্ডে হুলুস্থুলু পড়ে গিয়েছে।
ডিসেম্বরের ৬ তারিখের ঘটেছে ওই ঘটনা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনের কামরায় নাচছেন এক তরুণী। প্রথমে পুলিশ অফিসারকে দেখা যায় তরুণীকে সাবধান করতে। গভর্নমেন্ট অফ রেলওয়ে পুলিশ (জিআরপি) ৮ ডিসেম্বর গুপ্তার বিরুদ্ধে একটি ডিফল্ট রিপোর্ট দাখিল করেছে।
advertisement
advertisement
যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। রেলের আধিকারিকরা জোর দিয়েছিলেন যে, সমস্ত স্টাফ সদস্যদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা ইউনিফর্মে এবং ডিউটিতে থাকাকালীন শুট না করতে। ভিডিও বা ফটোর জন্য পোজ না দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
এই ধরনের নাচের ভিডিওগুলি ট্রেনে প্রচলিত হয়ে উঠেছে। কয়েকদিন আগেই কেরালাতেও একটি অনুরূপ ঘটনা ঘটেছিল। যেখানে একজন মদ্যপ পুলিশ অফিসার এমনই একটি কাণ্ড করেছিলেন। অনুপযুক্ত আচরণের কারণে চাকরি থেকে বরখাস্তও করা হয়েছিল সেই অফিসারকে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: লোকাল ট্রেনে তরুণীর সঙ্গে নাচ পুলিশ অফিসারের! ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement