Viral Video: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের ‘অনুমতি’ মেলার পরেই ছুটে গিয়ে মাসিকে জড়িয়ে ধরল শিশু, তুমুল ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video Of a little girl in Airport: এয়ারপোর্টের ওই দৃশ্য দেখে প্রত্যেকেই অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শিশুকন্যাটিকে ৷
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় এখন অনেকধরনের ভিডিওই ভাইরাল হয় ৷ কিছু ভিডিও দেখতে সত্যি ভালো লাগে ৷ আর কিছু ভিডিও দেখে বিরক্তি ছাড়া আর কিছুই প্রকাশ হয় না ৷ তা সত্ত্বেও সেগুলি ভাইরাল হয় ৷ ভালো হোক বা খারাপ, ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড হওয়ার পর ভাইরাল হতে খুব বেশি সময় লাগে না ৷ সম্প্রতি একটি শিশুর ভিডিও ভাইরাল হয়েছে ৷ এয়ারপোর্টের ওই দৃশ্য দেখে প্রত্যেকেই অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন শিশুকন্যাটিকে ৷
Kaptain Hindostan নামের ওই ট্যুইটার হ্যান্ডল থেকে শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে, নিজের মাসিকে গুডবাই জানাতে নিরাপত্তারক্ষীর অনুমতি চাইছে একটি ছোট্ট শিশু ৷ আর তা পেতেই দৌড়ে গিয়ে মাসিকে জড়িয়ে ধরে শিশুটি ৷ বাচ্চাটি এতটাই মিষ্টি, যে কয়েক সেকেন্ডের এই ভিডিওটিই বারবার করে দেখেছেন নেটিজেনরা ৷
She asked the officer permission to say goodbye to her aunt at the airport. pic.twitter.com/bcsb9rnxt6
— Kaptan Hindustan™ (@KaptanHindostan) October 14, 2021
advertisement
বিমানবন্দরে ঢুকে পড়ার পর যে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, তা ওইটুকু শিশুও ভালোমতোই জানে ৷ তাই একবার এয়ারপোর্টে ঢুকে পড়ার পরেও পিছনে ফিরে মাসির কাছে ছুটে যাওয়ার আগে নিরাপত্তারক্ষীদের কাছে ‘পারমিশন’ চেয়ে নেয় ওই শিশুকন্যা ৷ আর তা মিলতেই একেবারে ছুটে গিয়ে মাসিকে জড়িয়ে ধরে সে ৷
advertisement
ট্যুইটারে গত ১৪ অক্টোবর ভিডিওটি আপলোড করা হয় ৷ মাত্র কয়েক দিনের মধ্যেই ভিডিওটির ৬ লক্ষের উপরে ভিউজ হয়ে গিয়েছে ৷ তা আগামী দিনে যে আরও বাড়বে, তা নিঃসন্দেহেই বলে দেওয়া যায় ৷ এই ভিডিওটি এখন দারুণভাবে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷
Location :
First Published :
Oct 17, 2021 11:03 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিমানবন্দরে নিরাপত্তারক্ষীদের ‘অনুমতি’ মেলার পরেই ছুটে গিয়ে মাসিকে জড়িয়ে ধরল শিশু, তুমুল ভাইরাল ভিডিও









