advertisement

হনুমানজির বরে জন্ম নিল সন্তান, প্রতিদিন তার শরীর থেকে বের হত সোনার অলঙ্কার

Last Updated:

প্রতি সপ্তাহের মঙ্গলবারে এমনটা করতে পারলে জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করা যায় ৷

#কলকাতা: মঙ্গলবার, হনুমানজির পুজোর দিন ৷ শাস্ত্র মতে, এই দিন স্নান সেরে লাল পট্ট বস্ত্র পরে, লাল ফুল দিয়ে হনুমানজিকে সাজিয়ে, ২১ ধরের মিষ্টি দিয়ে নৈবেদ্য দিয়ে হনুমান চল্লিশা পাঠ করলে তিনি সন্তুষ্ট হন ৷ প্রতি সপ্তাহের মঙ্গলবারে এমনটা করতে পারলে জীবনের সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করা যায় ৷ কিন্তু আপনি কী জানেন, কে প্রথম শুরু করেছিল এই পুজোর প্রচলন ?
কথিত আছে, প্রতি মঙ্গলবারে এই উপোস শুরু করেছিলেন নন্দা সন্ন্যাসীর স্ত্রী সুনন্দা ৷ মঙ্গলবার না খেয়ে হনুমানজির আরাধনা করতেন তিনি ৷ এভাবে বেশ ভালই চলছিল ৷ একদিন হঠাৎই অনেক কাজের মধ্যে মঙ্গলবারের কথা ভুলে গেলেন সুনন্দা ৷ যখন মনে পড়ল তখন দিন প্রায় শেষ হয়ে এসেছে ৷ অনুশোচনায় যেন মাটিতে মিশে যেতে লাগলেন ঋষি পত্নী ৷ স্থির করলেন, পরের মঙ্গলবার পর্যন্ত উপবাসে থাকবেন তিনি ৷ এই বলে উপবাস শুরু করলেন তিনি ৷ সুনন্দার এই একনিষ্ঠতায় প্রসন্ন হলেন হনুমানজি ৷ তিনি দেখা দিয়ে বরদান করলেন সুনন্দাকে ৷
advertisement
advertisement
বললেন, সুনন্দার এমন কন্যাসন্তান জন্ম নেবে যার শরীর দিয়ে প্রতিদিন স্বর্ণ অলঙ্কার বেরিয়ে আসবে ৷ সেই কথা মতো এর কয়েক মাস পরেই একটি কন্যাসন্তানের জন্ম দিলেন সুনন্দা ৷ তার গা থেকে রোজই সোনার গয়না বেরতে শুরু করল ৷
advertisement
প্রতীকী ছবি ৷
এদিকে প্রতিদিন সোনার গয়না পেতে পেতে চরম লোভী হয়ে উঠলেন সুনন্দা ৷ লোভ দিন দিন বেড়েই যেতে লাগল ৷ তিনি ঠিক করলেন কোনওদিন মেয়ের বিয়ে দেবেন না ৷ কিন্তু এর মধ্যেই সোমেশ্বর নামে এক ভাল পাত্র পেয়ে কন্যাকে পাত্রস্থ করে দিলেন সন্ন্যাসী নন্দা ৷ এদিকে সোনার লোভে পাগল হয়ে উঠলেন স্বর্ণলতার মা সুনন্দা ৷ জামাইকে হত্যা করেন তিনি ৷ শোকে পাথর হয়ে নাওয়া-খাওয়া ছেড়ে স্বর্ণলতা ঠাকুরঘরে দোর দেন ৷ শেষ পর্যন্ত তাঁর কাতর ডাকে সাড়া দেন মঙ্গলদেব ৷ কথা দেন দু’টি বর দেবেন তিনি ৷ স্বর্ণলতা তখন একটি বরে তাঁর স্বামীর জীবন প্রার্থনা করেন ৷ অন্য একটি বরে মঙ্গলদেব বলেন, যে কেউ মঙ্গলবারে পুজো করলে তাঁর জীবন আনন্দে ভরে উঠবে এবং সমস্ত চাহিদা পূর্ণ হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
হনুমানজির বরে জন্ম নিল সন্তান, প্রতিদিন তার শরীর থেকে বের হত সোনার অলঙ্কার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement