advertisement

জীবনে চলার পথে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রাসঙ্গিকতা

Last Updated:
#কলকাতা: গদাধর চট্টোপাধ্যায় থেকে সকলের পরম প্রেমময় ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ৷ হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেছিলেন গদাই ৷ পাঠশালায় যেতে মোটেই ভাললাগত না তাঁর ৷ তবে তাঁর জীবন দর্শনই আজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম ৷ অভাবের সংসারে ঠাকুরের বেড়ে ওঠা ৷ জীবনকে এক অন্য ভাবে দেখেছিলেন তিনি ৷ তিনি বলেছিলেন সংসার ধর্ম সব থেকে বড় ধর্ম ৷
তবে এক হাতে সংসার করবে আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখবে যেমনটি কাঁঠাল ছাড়ানোর আগে হাতে তেল মেখে নিতে হয় যাতে হাতে কাঁঠালের আঁঠা না লেগে না থাকে ৷ তেমনই সংসার করতে বলেছেন কিন্তু সংসারের মায়ায় জড়াতে না বলেছেন ৷ সংসারের মায়া মানুষকে বন্ধনে আটকে রাখে ৷
ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিছু মহান বাণী যা জীবনে চলার পথে পাথেয় হতে পারে ৷ ঠাকুর বলেছিলেন খারাপ স্বভাব খানিকটা রোগীর ঘরে আচারের মত ৷ হাজার হাজর চোখের সামনে ভাল দৃষ্টান্ত থাকলেও খারাপই বেশি টানে যেমন ভাবে শরীর খারাপ থাকলে যা শরীরকে আরও খারাপ করে তোলে তেমন খাবার খাওয়ার দিকেই আমাদের ঝোঁক বেড়ে থাকে ৷ তাই আমাদের মনকে কখনই যেন খারাপের দিকে প্রশ্রয় না দিয়ে থাকি আমরা ৷
advertisement
advertisement
If you want to see God, be God ভগবানকে দেখতে হলে আগে নিজেকে ভগবান হতে হবে ৷ নিজেকে আগে ভাল হতে হবে, তার পর অন্যের দিকে তাকাও ৷ নিজে ভাল না হলে অন্যকে ভাল করবে কী করে ৷ সবার আগে নিজেকে ভাল হতে হবে ৷
তিনি বলেছেন স্বভাব হল খানিকটা জলের মত জল যেমন সহজেই নীচের দিকে নেমে যায় তেমনই স্বভাবও খুব তাড়াতাড়ি নিম্নগামী হয়ে থাকে ৷ এমন কিছু করতে হবে যা সত্যিই অন্য কারোর কাছে এক বিশেষ মাত্রা নিয়ে আসে অন্যের থেকে নিজের উপস্থিতি আলাদা হয়ে থাকে ৷
advertisement
তিনি বলেছেন যত মত, তত পথ ৷ ধর্ম বলে আলাদা কিছু নয় সব ধর্মের নদী একই সাগরে মিশবে ৷ হাজার মত কিন্তু একটাই পথ ৷ জীবনকে সুন্দর করে তুলতে দরকার মাত্র একটি মন্ত্র ৷ এক মন্ত্রেই জীবন হয়ে উটতে পারে সংগঠিত ও সুন্দর ৷ ভাল ও মন্দ নিয়েই জীবন তবে ভালবাসা দেওয়া ও নেওয়া ছাড়া জীবনের অন্য কোনও মানে নেই ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
জীবনে চলার পথে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রাসঙ্গিকতা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement