advertisement

উচ্চতা আড়াই ফুট কিন্তু বয়স ২৪! এই যুবকই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দুর্বলতাই TRP?

Last Updated:

আড়াই ফুট উচ্চতার বছর ২৪ এর এই যুবকই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দুর্বলতাই যেন টিআরপি!

+
ভাইরাল

ভাইরাল যুবক

উত্তর 24 পরগনা, রুদ্র নারায়ন রায়: বছর ২৪ এর এই যুবকের উচ্চতা মাত্র আড়াই ফুট। আর এই উচ্চতার হ্রাসকেই নিজের টিআরপি করে এখন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তিনি। তাকে দেখে, তার নানা কান্ডকারখানা বিনোদন দেয় নেটাগরিকদের। আর এভাবেই রিল দুনিয়ায় পরিচিত নাম হয়ে উঠেছে অমিত রায়। ফানি ভিডিও ক্রিয়েটার হিসেবে যিনি নেটদুনিয়ায় বেশি পরিচিত ‘বাট কুলে’ নামেই। মাত্র আড়াই ফুট উচ্চতার ২৪ বছরের এই যুবক তাঁর আদো আদো কথা, মুখভরা সংলাপ আর স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য ইতিমধ্যেই মিলিয়নের পর মিলিয়ন ভিউ কুড়িয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
advertisement
বর্ধমানের বাসিন্দা হলেও বর্তমানে জেলার ধরমপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থেকে আশপাশের নানা জায়গায় ঘুরে ঘুরে ভিডিও শুট করতে দেখা যাচ্ছে এই ভাইরাল ক্রিয়েটারকে। কখনও বাইকে চড়ে, কখনও পুকুরপাড় বা খোলা মাঠ-জেলার নানা স্পট বেছে নিয়ে চলছে তাঁর ফানি ভিডিওর শুটিং। রাস্তায় তাঁকে দেখামাত্রই থমকে দাঁড়াচ্ছেন পথচলতি মানুষজন। কেউ মোবাইল বের করে ভিডিও তুলছেন, কেউ আবার সেলফিতে মুহূর্ত বন্দি করতে ব্যস্ত। বিশেষ করে তাঁর বাচ্চাদের মতো কথা বলার ভঙ্গি আর মজার ডায়লগ শুনে হাসির রোল পড়ছে ছোট-বড় সকলের মধ্যেই। জেলার মানুষের কাছে এত কাছ থেকে এই সোশ্যাল মিডিয়া তারকাকে দেখার সুযোগ যেন বাড়তি বিনোদন। ভাইরাল দুনিয়ার পরিচিত মুখকে সামনে পেয়ে উচ্ছ্বসিত  দর্শকরাও। যা অমিত রায় ওরফে ‘বাট কুলে’র এই জনপ্রিয়তা প্রমাণ করছে। শারীরিক প্রতিবন্ধকতা বাধা না হয়ে, সাধারণ ভঙ্গি আর সহজ হাসিই সোশ্যাল মিডিয়ায় বছর ২৪ এর এই যুবক কে করে তুলেছে জনপ্রিয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
উচ্চতা আড়াই ফুট কিন্তু বয়স ২৪! এই যুবকই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দুর্বলতাই TRP?
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement