advertisement

GK: তাসে চার রাজার মধ্যে হার্টসের রাজার গোঁফ নেই কেন? আসল কারণ জানলে অবাক হয়ে যাবেন

Last Updated:

একটা ডেকে ৫২টা তাস থাকে। এই তাস আবার চার ধরণের হয়। স্পেডস, ক্লাবস, ডায়মন্ড এবং হার্টস।

তাসে চার রাজার মধ্যে হার্টসের রাজার গোঁফ নেই কেন? (Photo: Canva)
তাসে চার রাজার মধ্যে হার্টসের রাজার গোঁফ নেই কেন? (Photo: Canva)
“গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা।” আচ্ছা, তাসের রাজাদের দেখেই কী ‘গোঁফচুরি’ লিখেছিলেন সুকুমার রায়? অবাক হলেন তো! ভাবছেন এ আবার কেমন কথা? আসলে তাসের একটা ডেকে ৪টি রাজা থাকে। এর মধ্যে তিন জনের ছুঁচলো দাড়ি, পাকানো গোঁফ। কিন্তু হার্টস-এর রাজার গোঁফ নেই। তাঁর গোঁফ কে ‘চুরি’ করল?
একটা ডেকে ৫২টা তাস থাকে। এই তাস আবার চার ধরণের হয়। স্পেডস, ক্লাবস, ডায়মন্ড এবং হার্টস। প্রতিটায় টেক্কা থেকে ১০ পর্যন্ত কার্ড, সঙ্গে রাজা, রানী এবং গোলাম। অর্থাৎ ৪ ধরণে ১৩টা করে তাস নিয়ে ৫২টা তাসে একটা ডেক। এখন স্পেডস, ক্লাবস এবং ডায়মন্ডের রাজার গোঁফ এবং দাড়ি রয়েছে। কিন্তু হার্টসের রাজার গোঁফ নেই। ব্যাপারটা কী?
advertisement
advertisement
হার্টসের রাজার গোঁফ গিয়েছে ‘চুরি’: হার্টসের রাজাকে দেখতে অন্য রাজাদের মতো নয় মোটেই। তবে আগে এমনটা ছিল না। তাঁরও একটা জবরদস্ত পাকানো গোঁফ ছিল। রিপোর্ট বলছে, যখন তাসের খেলা শুরু হয়েছিল, তখন হার্টসের রাজারও গোঁফ ছিল। Technology.org ওয়েবসাইট অনুযায়ী, এখন যে তাস খেলা হয়, পঞ্চদশ শতাব্দীর ফ্রান্সে তার ডিজাইন করা হয়েছিল।
advertisement
সেই সময় কাঠের ব্লকই ছিল ভরসা। প্রযুক্তি এত উন্নত ছিল না। প্রথমে কাঠের স্ট্যাম্পের মাধ্যমে তাসের ডিজাইন কপি করা হত। তারপর খোদাই করা হত হাতে। সময়ের সঙ্গে সঙ্গে কাঠের ব্লকগুলো ক্ষয়ে যায়। ডিজাইনও আবছা হয়ে যায়। আর এখানেই বিপত্তিটা বাঁধে।
advertisement
দীর্ঘ ব্যবহারে হার্টসের রাজার কাঠের ব্লক ক্ষয়ে গোঁফ উঠে গিয়েছিল। ডিজাইনার অতশত দেখেননি। তিনি ওইভাবেই ছেপে দেন। তখন থেকেই হার্টসের রাজার গোঁফহীন হলেন। এই প্রক্রিয়া দীর্ঘদিন চলেছিল। শুধু তাই নয়, এখনও কিছু দেশে চলছে। তবে অনেক দেশই তাদের তাসে নিজস্ব ডিজাইন করেছে, অবশ্য মূল ডিজাইনকে অক্ষুন্ন রেখেই। যেমন রাশিয়াতে হার্টসের রাজার পাকানো গোঁফ রয়েছে।
advertisement
ছিল কুড়ুল হয়ে গেল ছোরা: তবে শুধু গোঁফ, হার্টসের রাজার কুড়ুলটিও এভাবেই হারিয়ে যায়। হ্যাঁ, শুরুতে হার্টসের রাজার হাতে কুড়ুল ছিল। কিন্তু কাঠের ব্লকে সেই ডিজাইনটিও ক্ষয়ে সরু হয়ে গিয়েছিল। টিকে ছিল শুধু কুড়ুলের হাতলটুকু। দেখতে অনেকটা ছোরার মতো লাগত। কালক্রমে তা ছোরায় পরিণত হয়। ডিজাইন দেখলে মনে হবে, রাজা বুঝি নিজেই নিজেকে ছোরা মারছেন। এই কারণে কিং অফ হার্টসকে স্যুইসাইড কিং-ও বলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
GK: তাসে চার রাজার মধ্যে হার্টসের রাজার গোঁফ নেই কেন? আসল কারণ জানলে অবাক হয়ে যাবেন
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement