advertisement

'প্রাণহীন' শিশুকে বাঁচিয়ে দিলেন চিকিৎসক! ডাক্তার মানে ভগবান, ফের প্রমাণিত

Last Updated:

Doctor turns God for newborn baby : ভিডিওতে  ধরা পড়েছে এক অলৌকিক দৃশ্য

#আগ্রা: অবাক করে দেওয়ার মতো কিছু ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় ৷ এরকমই এক আশ্চর্যজনক ভিডিও দেখে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷  ভিডিওতে  এক সদ্যজাতর  প্রাণ বাঁচানোর দৃশ্য ধরা পড়েছে ৷
ভিডিওতে  ধরা পড়েছে এক অলৌকিক দৃশ্য ৷  দেখা গিয়েছে এক মহিলা ডাক্তার  এক নবজাতক শিশুকে কোলে ধরে আছেন ৷ এবং শিশুটির মুখে অনবরত ফু দিচ্ছেন ৷ তারপর শিশুটিকে উলটে দিয়ে তার পিঠ ঘষে দিচ্ছেন মহিলাটি ৷ কিছুক্ষণ পরেই শিশুটিকে হাসতে দেখা গেছে ভিডিওতে ৷
advertisement
advertisement
জানা গিয়েছে এই ভিডিওতে থাকা মহিলাটা একজন চিকিৎসক ৷ এবং যে শিশুটিকে ভিডিওতে দেখা গিয়েছে জন্মানোর পর তার দেহে প্রাণ ছিল না ৷  অনেক চেষ্টা করার পরেও নড়াচড়া করছিল না শিশুটি ৷  তারপরে, এই মহিলা চিকিৎসক নবজাতক শিশুটিকে একটানা ৭ মিনিট সিআরপি বা  কারডিও পালমোনারি রিসেসিটেশন দেওয়ার পরেই প্রাণ ফিরে পায় নবজাতক ৷ এই সিআরপি করেই শিশুটিকে শ্বাস নিতে সাহায্য করছিলেন এই মহিলা চিকিৎসক ৷  অবশেষে অনেক কষ্টে শিশুটির প্রাণ ফিরিয়ে আনতে সফল হন তিনি ৷
advertisement
আরও পড়ুন : সাইকেল আরোহীকে আক্রমণ চিতাবাঘের! পুরনো ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠল নেটিজেনরা
ভিডিওর শেষে দেখা গিয়েছে প্রাণ ফিরে পাওয়ার পরেই চিকিৎসককে দেখে হাসছে  নবজাতক যা দেখেই আবেগপ্রবণ হয়েছেন নেটিজেনরা ৷
advertisement
নবজাতকটির প্রাণ রক্ষা করেছেন চিকিৎসক সুরেখা চৌধুরী ৷ চিকিৎসক সুরেখা চৌধুরী একজন শিশু বিশেষজ্ঞ ৷ ঘটনাটি ঘটেছে ২০২২ সালের মার্চ মাসে  আগ্রার ইতমাদপুরে ৷  সম্প্রতি এই পুরোনো ভিডিও নিয়েই উত্তাল হয়েছে নেট দুনিয়া ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
'প্রাণহীন' শিশুকে বাঁচিয়ে দিলেন চিকিৎসক! ডাক্তার মানে ভগবান, ফের প্রমাণিত
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement