advertisement

নীলাম্বরী, কপালে টিপ, ‘সজনী সজনী রাধিকা’ গানে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা নেটিজেনরা, ভাইরাল ভিডিও

Last Updated:

কৃষ্ণপ্রেমে মাতোয়ার বঙ্গ রমণীর কন্ঠেও যেন সেই প্রেমরসেরই প্রকাশ, দেখুন ভাইরাল ভিডিও৷

#কলকাতা:  সোশ্যাল মিডিয়ার মঞ্চ নিয়ে নানা মুনির নানা মত৷ কারোর মতে এই প্ল্যাটফর্ম আসার পর এক ভার্চুয়াল পৃথিবীতে আটকে পড়ছে তরুণ প্রজন্ম ৷ সেখানেই আবার একটা বড় অংশের মানুষের মতে এই প্ল্যাটফর্মেই এক নতুন প্রতিভাশালী শিল্পীকে পাওয়া যাচ্ছে যে মানুষের মন এক দারুণ রসের সন্ধান পাচ্ছে এই ভার্চুয়াল মিডিয়াম থেকে৷
আগে এক কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে শিল্রীদের উঠে আসতে হত৷ গুটিকয়েক প্রতিভাধর মানুষের শিল্পের সঙ্গে পরিচয় হত৷ এখন লড়াইটা অন্য মঞ্চে৷ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শিল্পী মন নিজেদের প্রতিভা তুলে ধরে ৷ চেনা -অচেনা মানুষ সেই শিল্প কর্মকে ভালো মনে করলে তারপর সেই ভিডিও ধীরে ধীরে ভাইরাল হয়ে ওঠে৷ শিল্পী মনও পায় অনেকের ঘরে পৌঁছে যাওয়ার পরিতৃপ্তি৷
advertisement
আরও পাঁচজন শিল্পীর মতোই মৈত্রী দাসও এই ভার্চুয়াল মাধ্যমেই নিজের শিল্পী মনের পরিচয় দিতে দ্বিধা করেননি৷ শিক্ষকতার সঙ্গে যুক্ত তিনি৷ তবে এই লকডাউনে আরও খানিকটা সময় হাতে পাওয়ায় নিজের সবথেকে প্রিয় গান নিয়ে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে গেছেন তিনি৷ সম্প্রতি ‘জন্মাষ্টমী’ -তে কৃষ্ণপ্রেমে বুঁদ হয়ে তিনি যে ‘সজনী সজনী রাধিকা ’ গানটি গেয়েছেন তা দারুণ জনপ্রিয় হয়েছে ৷ পরণে নীল ঢাকাই. কপালে টিপ একেবারে ‘বাঙালি বউ’-র সংজ্ঞায় যেন পারফেক্ট বসে যান তিনি৷ শুনে নিন তাঁর কৃষ্ণপ্রেমের অঞ্জলি-যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
advertisement
কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের ভানু সিংহের পদাবলী অত্যন্ত জনপ্রিয়৷ আর মৈত্রীর কণ্ঠের এই গানে নিবেদন ও প্রেমের যে মিশ্রণ তাই মন ছুঁয়ে গেছে নেটিজেনদের৷
ভার্চুয়াল মিডিয়ামেও শিল্পের প্রতি প্রেম তৈরি হতে পারে , শিল্পীকে ভালোবাসতে পারেন মানুষজন এটা একাধিকবার প্রমাণ হয়েছে৷ রাণু মণ্ডলের মতো শিল্পী-রা প্রমাণ করেছেন প্রতিভা থাকলে সে যেকোনও জায়গাই হোক সেখান থেকেই লড়াই করা যায়৷ নিজের প্রতিভার স্বীকৃতি আদায় করা যায়৷ তেমনিই মৈত্রীও এই মাধ্যমেই নিজের সঙ্গীত প্রীতি উপহার দেন- আশা করেন তাঁর সঙ্গীতের সুর রাঙিয়ে দেবে অনেক চেনা-অচেনা মানুষের মন৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
নীলাম্বরী, কপালে টিপ, ‘সজনী সজনী রাধিকা’ গানে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা নেটিজেনরা, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement