advertisement

Young Lady Missing: পুজো দিতে এসে ফেরেনি, দু'দিন ধরে নদীর পাড়ে মেয়ের জুতো আগলে বসে বাবা...

Last Updated:

আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরে বাড়ি অনুশীলা তালুকদারের। সোমবার দুপুরে তিনি ডিমা নদীর পাড়ে পুজো দিতে গিয়েছিলেন। কিন্তু বিকেল পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় সকলে চিন্তিত হয়ে পড়েন

+
নিখোঁজ

নিখোঁজ যুবতী

আলিপুরদুয়ার, অনন্যা দে: মন্দিরে পুজো দিতে এসে নিখোঁজ যুবতী। একটা গোটা দিন চলে গিয়েছে তবু অনুশীলা তালুকদার নামে ওই যুবতীর কোন‌ও খোঁজ পাওয়া যায়নি। আলিপুরদুয়ারের ডিমা নদীর পাড়ে ওই যুবতীর জুতোজোড়া পড়ে থাকতে দেখেছে সকলে। এমনকি পরে পুলিশ এসেও সেটি লক্ষ্য করে। তারপরই ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। কিন্তু তাতেও সোমবার পেরিয়ে মঙ্গলবার হয়ে গেল, কোনরকম সন্ধান মেলেনি।
আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরে বাড়ি অনুশীলা তালুকদারের। সোমবার দুপুরে তিনি ডিমা নদীর পাড়ে পুজো দিতে গিয়েছিলেন। কিন্তু বিকেল পেরিয়ে রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় সকলে চিন্তিত হয়ে পড়ে। এরপর রাতেই আলো নিয়ে ওই যুবতীর পরিবারের সদস্য এবং স্থানীয়রা নদীর পাড়ে এসে হাজির হয়। তাঁরা দেখেন মেয়ের জুতোজোড়া পড়ে রয়েছে নদীর পাড়ে। কিন্তু তার কোন‌ও খোঁজ নেই। এরপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
advertisement
আর‌ও পড়ুন: নাগরিকত্ব মামলায় বাংলার পঞ্চায়েত প্রধানকে তলব অসমের আদালতে!
খবর পেয়ে পুলিশ এসেও  নদীর ধারে অনুশীলা তালুকদারের জুতোজোড়া দেখতে পায়। মঙ্গলবার সকালে প্রশাসনের সিদ্ধান্তে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা ডিমা নদীতে তল্লাশি অভিযান শুরু করে। পাশাপাশি আনা হয় স্নিফার ডগ। কিন্তু সমস্ত রকম চেষ্টা সত্ত্বেও সন্ধান পাওয়া যায়নি ওই যুবতীর।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পরিস্থিতিতে নদীর পাড়ে মেয়ের জুতোজোড়া আগলে অপেক্ষা করছেন অনুশীলার বাবা। তল্লাশি অভিযানের সুবিধার জন্য নদীর পাড়ের বেশ কিছুটা জঙ্গল পর্যন্ত কেটে ফেলা হয়। এত কিছু করেও ওই যুবতীর কোনরকম সন্ধান না মেলায় দুশ্চিন্তা বাড়ছে।
আর‌ও পড়ুন: আইসি’র হাতে ঘাস কাটার মেশিন! কারণ জানলে সব গুলিয়ে যাবে
এলাকার বাসিন্দারা এদিন সকাল থেকেই নাওয়া খাওয়া ভুলে নদীর পাড়ে দাঁড়িয়েছিলেন। সকলেই চিন্তিত। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, ওই যুবতীকে পুজো দিয়ে ফিরে যেতেও কেউ দেখেনি। তাই তার কোনও বিপদ হল কি না বুঝে উঠতে পারছেন না কেউ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Young Lady Missing: পুজো দিতে এসে ফেরেনি, দু'দিন ধরে নদীর পাড়ে মেয়ের জুতো আগলে বসে বাবা...
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement