advertisement

Jalpaiguri News: ট্রেন ছেড়ে পালাল লোকো পাইলট, গার্ড! নিউ জলপাইগুড়ি স্টেশনে চাঞ্চল্য

Last Updated:

Jalpaiguri- উত্তর-পূর্ব ভারত থেকে আসা মালগাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণকাঠ, গাঁজা। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনজুড়ে।

কাঠ উদ্ধার
কাঠ উদ্ধার
জলপাইগুড়ি: উত্তর-পূর্ব ভারত থেকে আসা মালগাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণকাঠ, গাঁজা। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনজুড়ে। গুয়াহাটি থেকে আসা একটি মালগাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ রেল পুলিশের। প্রায় প্রতিটি পার্সেল ভ্যান থেকে বেরিয়ে আসছে মূলবান বর্মা টিক কাঠের বিশাল বহর।
আরও পড়ুন- হাতে তৈরি পাখির বাসা ঝুলিয়ে দিচ্ছেন গাছে, বালুরঘাটের নন্দিতার কাণ্ডে শোরগোল, হচ্ছেটা কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঠের পাশাপাশি উদ্ধার করা হয়েছে গাঁজা, সুপারি। মায়ানমার দেশের বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের অর্থের মূল উৎস অবৈধ নেশার সামগ্রী থেকে কাঠ, সুপারি, গাঁজা ভারতের বিভিন্ন অংশে পাচার। ইতিপূর্বেও এই প্রসঙ্গে সতর্ক বার্তা দেওয়া হয়েছে বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে। মালগাড়িতে তল্লাশি শুরু হতেই লোকো পাইলট এবং ট্রেনের গার্ডের নিরুদ্দেশ হয়ে যাবার ঘটনাটি আরও রহস্য বাড়িয়েছে।
advertisement
সুরজিৎ দে
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ট্রেন ছেড়ে পালাল লোকো পাইলট, গার্ড! নিউ জলপাইগুড়ি স্টেশনে চাঞ্চল্য
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement