advertisement

Alipurduar News: বাড়ির দরজা, জানলা খুলে নিয়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা! ভুটানের এক নদীতেই তছনছ হচ্ছে উত্তরবঙ্গের একের পর এক এলাকা

Last Updated:

আতঙ্কের আরেক নাম ভুটানের এই নদী

+
শিসামারা

শিসামারা নদীর ভাঙনের ভয়ে দরজা জানলা খুলে বাড়ি ছাড়ছেন বাসিন্দারা

আলিপুরদুয়ার: আতঙ্কের আরেক নাম বর্তমানে শিসামারা নদী। ভুটান পাহাড়ের এই নদী বৃষ্টি হলেই ফুঁসতে শুরু করে। নদী সংলগ্ন এলাকা পরিদর্শন করতে এসে ভারত ভুটান নদী কমিশনের কথা বললেন সেচমন্ত্রী।
ভুটানের শিসামারা নদীর জল ঢুকে পড়ছে জলদাপাড়া জঙ্গল ও সংলগ্ন গ্রামে। এক কথায় ভয়ানক পরিস্থিতি শিসামারা নদীর। নদীর বাঁধ ভেঙ্গে গিয়েছে অনেক আগেই।গ্রামে ঢুকে পড়েছে শিসামারা নদীর জল। ভুটান থেকে ধেয়ে আসা নদী শিসামারা। এই নদী এলাকার ত্রাসে পরিণত হয়েছে। জঙ্গল থেকে অনেক গাছ ভেসে আসছে নদীর জলে। ভয়াবহ রূপ নিয়েছে নদী, আতঙ্কিত রয়েছে গোটা জলদাপাড়ার মানুষজন। রীতিমত নদীর জল ফুঁসছে। রাতে দুচোখের পাতা এক করতে পারেন না এলাকাবাসীরা।
advertisement
advertisement
আলিপুরদুয়ারে এসে ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠন করা নিয়ে সরব হলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। আলিপুরদুয়ারে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী এবং বৈঠক শেষে মন্ত্রী মানস ভুঁইয়া জানান, ভারত বাংলাদেশ, ভারত নেপাল যৌথ নদী কমিশন আছে, কিন্তু ভুটান মিত্র রাষ্ট্র তাও কেন্দ্র সরকার ভারত ভুটান যৌথ নদী কমিশন করে নায়। ভুটান থেকে ৭৬ টি নদী নেমে এসেছে এবং প্রতিবছর বর্ষায় এই নদীগুলো উত্তরবঙ্গ তছনছ করে দিচ্ছে। বারংবার বলা সত্বেও কোন উদ্যোগ নেয়নি কেন্দ্র বলে এদিন জানান মন্ত্রী মানস ভুঁইয়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি জানান,”কেন্দ্র থেকে ভুটানের সঙ্গে কথা বললে সমস‍্যা সমাধান সম্ভব। তাহলে জলদাপাড়া জঙ্গলের পাশাপাশি বিভিন্ন এলাকা বাঁচবে।”
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বাড়ির দরজা, জানলা খুলে নিয়ে পালিয়ে যাচ্ছেন বাসিন্দারা! ভুটানের এক নদীতেই তছনছ হচ্ছে উত্তরবঙ্গের একের পর এক এলাকা
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement