West Bengal Assembly Bypoll Results 2021(live): ৫৭ ভোটে হেরেছিলেন, বিজেপিকে ধুলোয় মিশিয়ে দিনহাটার উদয়নের মুখে ফিচেল হাসি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
West Bengal Assembly Bypoll Results 2021(live): এই জয় তৃণমূলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
#দিনহাটা: মাত্র ৫৭ ভোটে হেরেছিলেন। কিন্তু উপনির্বাচনের বাঁশি বাজাতে বাজতেই বলেছিলেন এবার জিতবেন এক লক্ষের বেশি ব্যবধানে। ভোট গণনা শুরু হতেই দেখা গেল কথা বলতে শুরু করেছে দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহর। সপ্তম রাউন্ড গণনার শেষে দিনহাটায় ৫৪ হাজার ৩৩ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ভোটে এগিয়ে গিয়েছেন। অর্থাৎ বলা চলে জয় একপ্রকার নিশ্চিত তাঁর। ইতিমধ্যেই গণনাকেন্দ্রের সামনে তাই উৎসবের আমেজ। এই জয় তৃণমূলের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে, বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিন উদয়ন গুহ বলেন, "আমাদের যা টার্গেট আছে আমরা সে দিকে এগোচ্ছি, একথা স্থির হয়ে গিয়েছে প্রথম দু'রাউন্ডেই। আমাদের কর্মীরা চাইছে রেকর্ড গড়তে। তারা পরিশ্রমটা করেছিল রেকর্ড গড়তেই। প্রথম দু'রাউন্ড নিশ্চিত করছে বিরাট ব্যবধানে জয় আসছে।"
advertisement
এদিন গণনা কেন্দ্রে যাননি উদয়ন গুহ। সকাল থেকেই বসেছিলেন পার্টি অফিসে। বললেন, "প্রতিটি রাউন্ডের হিসেব এলে তা সমীক্ষা করাটা আমার অভ্যেস। এর জন্যে পার্টি অফিসেই থাকি।"
advertisement
বিধানসভা নির্বাচনে দিল্লি থেকে দিনহাটা লড়তে এসেছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। কান ঘেঁষে জয় পান তিনি। কিন্তু রাজ্যে তখন ঘাসফুলের ঝড়। ২০০-র বেশি আসনে জিতে মসনদ নিশ্চিত করে মমতা ব্রিগেড। পরিস্থিতি আঁচ করতে পেরেই ফের সাংসদ পথে ফিরে যান নিশীথ। ফলে দিনহাটায় উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হয়। এবার তেড়েফুঁড়ে নামে তৃণমূল, নতুন উদ্যমে জমি ফেরাতে শুরু করেন উদয়ন গুহ।
advertisement
রাজনৈতিক পর্যবেক্ষকদের মত, দিনহাটায় জয় তৃণমূলের জন্য নিছক আরও একটি সংখ্যা বাড়িয়ে নেওয়া নয়। পশ্চিমবঙ্গে যখন তৃণমূলের ঝড় বইছে তখনও উত্তরবঙ্গে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল বিজেপি। ভোট পরবর্তী সময়ে উত্তরবঙ্গ থেকে ফোকাস সরেনি বিজেপি নেতাদের। এখন দিনহাটায় বড় ব্যবধানে জয় এলে বিজেপির লৌহবাসরে যে সর্পছিদ্র তৈরি হবে তা সুনিশ্চিত, আর সেটাই লক্ষ্য তৃণমূল সুপ্রিমোর।
Location :
First Published :
Nov 02, 2021 9:44 AM IST









