advertisement

২০২১-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, দাবি রাজনাথের

Last Updated:

এ দিন রাজ্য সরকারকে একহাত নিয়ে রাজনাথের বক্তব্য, 'বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই উন্নয়ন হবে৷ বাংলাকে ফের সোনার বাংলা করব৷ বাংলায় দারিদ্র ঘোচাতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস৷ বাংলায় বিজেপি ঝড় উঠেছে৷'

#ফালাকাটা: ঠাকুরনগরে যখন সভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তখন ফালাকাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নিশানায় তৃণমূল কংগ্রেস সরকার৷ বললেন, 'সোনার বাংলাকে কাঙাল বানিয়েছে তৃণমূল কংগ্রেস৷ ২০২১ সালে বাংলায় বিজেপি সরকার আসবেই৷'
এ দিন রাজ্য সরকারকে একহাত নিয়ে রাজনাথের বক্তব্য, 'বাংলায় বিজেপি ক্ষমতায় এলেই উন্নয়ন হবে৷ বাংলাকে ফের সোনার বাংলা করব৷ বাংলায় দারিদ্র ঘোচাতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস৷ বাংলায় বিজেপি ঝড় উঠেছে৷'
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'গণতন্ত্রে হিংসা ও হত্যার জায়গা নেই৷ বিজেপি কর্মীরা যেন হামলা না-চালান৷ পঞ্চায়েত ভোটে বিজেপি কর্মীদের মারধর করা হয়েছে৷ মনোনয়ন দিতে বিজেপি প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে৷ ক্ষমতায় এলে কাউকে রেয়াত নয়৷'
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
২০২১-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, দাবি রাজনাথের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement