advertisement

ধূপগুড়িতে পুঁতির কাজের নামে প্রতারণা, ৬০০ মহিলার ৫২ লক্ষ টাকা গায়েব

Last Updated:

ধূপগুড়িতে প্রতারণার শিকার ৬০০ মহিলা ৷ পুঁতির মালা তৈরির কাজ দেওয়ার নামে ৫২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে ৷

#ধূপগুড়ি: ধূপগুড়িতে প্রতারণার শিকার ৬০০ মহিলা ৷ পুঁতির মালা তৈরির কাজ দেওয়ার নামে ৫২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে ৷
ক্ষতিগ্রস্থ মহিলাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা অপরাজিতা দত্ত তাঁদের পুঁতির মালা তৈরির কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ৷ বলা হয়েছিল, পুঁতির মালা করে সপ্তাহে এক হাজার টাকার কাছাকাছি আয় হবে ৷ সেই মতো প্রত্যেকের কাছ থেকে ৭ হাজার টাকা আদায় করেছিলেন ওই মহিলা ৷ অপরাজিতাদেবীর সঙ্গে এই চক্রে যুক্ত ছিলেন সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি ৷ অভিযুক্ত সুদীপ্তের অফিস কলকাতার বাগুইআটিতে ৷
advertisement
কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা আদায় করেছিলেন অপরাজিতা আর সুদীপ্ত ৷ কিন্তু টাকা দেওয়ার পরেও মিলছিল না কাজ ৷ এরপরেই অভিযুক্তের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতারিত মহিলারা ৷ ধূপগুড়ি থানাতেও অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ধূপগুড়িতে পুঁতির কাজের নামে প্রতারণা, ৬০০ মহিলার ৫২ লক্ষ টাকা গায়েব
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement