advertisement

সাইকেল নিয়ে যাচ্ছে ২ যুবক, পেছনে ধাওয়া মালিকের! তারপর যা হল...মারধরের অভি‌যোগ

Last Updated:

প্রতিবছর পুজো আসতেই শহরের বিভিন্ন এলাকা থেকে সাইকেল চুরির ঘটনা ঘটে থাকে। আর এই বিষয়টি যেন শহরের মানুষের কাছে একেবারেই নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সাইকেল নিয়ে যাচ্ছে ২ যুবক, পেছনে ধাওয়া মালিকের! তারপর যা হল...মারধরের অভি‌যোগ
সাইকেল নিয়ে যাচ্ছে ২ যুবক, পেছনে ধাওয়া মালিকের! তারপর যা হল...মারধরের অভি‌যোগ
কোচবিহার: প্রতিবছর পুজো আসতেই শহরের বিভিন্ন এলাকা থেকে সাইকেল চুরির ঘটনা ঘটে থাকে। আর এই বিষয়টি যেন শহরের মানুষের কাছে একেবারেই নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এবার আর শেষ রক্ষা হল না। প্রকাশ্য দিবালোকে এবার সাইকেল চোর সন্দেহে হাতেনাতে ধরা পরল দুই যুবক।
আর এই ঘটনায় মুহূর্তে প্রচুর মানুষের ভিড় জমে যায় রাস্তায়। কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “বেশ কিছুদিন ধরে কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকা থেকে সাইকেল চুরির ঘটনা ঘটছিল। তবে এদিন কোচবিহার এক সাইকেল মালিক দুই যুবককে চোর সন্দেহে আটক করে। তারপর এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে উপস্থিত উত্তেজিত বেশ মানুষ গণপিটুনিও দেয় আটক করা দুই যুবককে। তারপর পুলিশ এলে আটক করে দুই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”
advertisement
এই ঘটনায় সাইকেল মালিক জানান, “এদিন তিনি কোচবিহার শহরের নরসিংহ দিঘী সংলগ্ন এলাকায় সাইকেল রেখে কিছু কাজ করতে যান। ফিরে আসতেই তার নজরে আসে দু’জন যুবক তাঁর সাইকেল নিয়ে ওখান থেকে যাচ্ছে। তখন তিনি পিছু নেন দুই যুবকের। এরপর তাঁদের মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় এসে ধরে ফেলেন। তারপর আবার তিনি দু’জনকে নিয়ে আসেন নরসিংহ দিঘি এলাকায়। এরপর তাদের দিঘির কিনারে বেধে রাখা হয়। পরে পুলিশ তাঁদের বিরুদ্ধে অভিযোগ করে দু’জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।”
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, “স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ আসছিল এই স্থান থেকে সাইকেল চুরির ঘটনার। তবে এদিন স্থানীয় মানুষেরা দুই যুবককে চোর সন্দেহে আটক করে। এবং পুলিশ এলাকায় পৌঁছলে দু’জনকে পুলিশের হাতে তুলে দেয়।” তবে স্থানীয় মানুষেরা জানান এই ধরনের চুরির সঙ্গে আরও কিছু লোক যুক্ত রয়েছে। তাই স্থানীয় মানুষরা সবসময় নিজেদের গাড়ি বাইক নজরে রাখছেন।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সাইকেল নিয়ে যাচ্ছে ২ যুবক, পেছনে ধাওয়া মালিকের! তারপর যা হল...মারধরের অভি‌যোগ
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement