advertisement

Illegal Smuggling: এ কী শুরু হল ভারত-বাংলাদেশ সীমান্তে! পুলিশকে গুলি কী পাচার করতে? শুনে চমকে যাবেন

Last Updated:

Illegal Smuggling: মালদহ সীমান্তে সক্রিয় পাচার চক্র। বাংলাদেশে কফ সিরাপ পাচার রুখতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের।

এ কী শুরু হল ভারত-বাংলাদেশ সীমান্তে! পুলিশকে গুলি কী পাচার করতে? শুনে চমকে যাবেন
এ কী শুরু হল ভারত-বাংলাদেশ সীমান্তে! পুলিশকে গুলি কী পাচার করতে? শুনে চমকে যাবেন
মালদহ: মালদহ সীমান্তে সক্রিয় পাচার চক্র। বাংলাদেশে কফ সিরাপ পাচার রুখতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। পুলিশের অভিযানে গ্রেফতার দুই চোরাচালানকারি। উদ্ধার সেভেন এমএম পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি। পাচারের আগেই বাজেয়াপ্ত ফেলে যাওয়া ১০০ বোতল কফসিরাপ। মালদহের ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী সাইলাপুর এলাকার ঘটনা।
ভোররাতে বাংলাদেশ সীমান্তের ওপারে কফসিরাপ পাচারের চেষ্টা করছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ। পুলিশি অভিযান টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। এরপর পুলিশ ধাওয়া করলে পাচারের জন্য আনা বস্তা ভর্তি কফ সিরাপ ফেলে চম্পট দেয় তারা। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় কফ সিরাপ ও আগ্নেয়াস্ত্র। এছাড়া গুলির খোল উদ্ধার করে পুলিশ।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর পৌনে চারটে নাগাদ কফ সিরাপ পাচারের চেষ্টা চলছিল সীমান্তের ওপারে। দুষ্কৃতীরা সংখ্যায় অন্তত ১০-১২ জন ছিল। ধৃত বরুণ এবং মিঠুকে জেরা করে ওই দলের বাকি দুষ্কৃতিদের পরিচয় সম্পর্কে জানতে পেরেছে পুলিশ।
advertisement
ধৃত বরুণ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর কথা স্বীকার করেছে বলে দাবি তদন্তকারীদের। ধৃতদের আজ মালদা আদালতে তোলে পুলিশ। আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Illegal Smuggling: এ কী শুরু হল ভারত-বাংলাদেশ সীমান্তে! পুলিশকে গুলি কী পাচার করতে? শুনে চমকে যাবেন
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement