Toy Train Cancelled: বড়দিনের আগেই বিরাট বিপত্তি! বেলাইন টয়ট্রেন, বাতিল একাধিক জয় রাইড, চরম হতাশ পর্যটকেরা
- Reported by:Partha Pratim Sarkar
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
Toy Train Cancelled: ঘুম থেকে দার্জিলিংয়ে ফেরার পথে দুর্ঘটনায় বেলাইন টয়ট্রেন। দার্জিলিং স্টেশনের কিছুটা দূরে নিমকি দারায় লাইনচ্যুত হয়ে পড়ে জয় রাইড।পাহাড় বেড়াতে এসে স্বপ্নের টয়ট্রেনে জয় রাইড করা হল না পর্যটকদের। হতাশায় পর্যটকেরা।
দার্জিলিং: ভিড়ে ঠাসা শৈলশহর। ইতিমধ্যেই বছর শেষে পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ে। পাহাড় বেড়াতে এসে স্বপ্নের টয়ট্রেনে জয় রাইড করা হল না পর্যটকদের। হতাশায় পর্যটকেরা।
ঘুম থেকে দার্জিলিংয়ে ফেরার পথে দুর্ঘটনায় বেলাইন টয়ট্রেন। দার্জিলিং স্টেশনের কিছুটা দূরে নিমকি দারায় লাইনচ্যুত হয়ে পড়ে জয় রাইড। তবে কোনও পর্যটকেরা আহত হয়নি। তবে আতঙ্কিত হয়ে পড়েন।
আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?
আর এই টয়ট্রেন বেলাইন হওয়ার জেরে বিকেলের পর থেকে ৫টি জয় রাইড বাতিল করে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। অনলাইনে টিকিট কেটে বিপাকে পর্যটকেরা। স্বপ্নের রাইড না হওয়ায় মন খারাপ পর্যটকদের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 8:48 PM IST








