advertisement

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উত্তাল নকশালবাড়ি ও শিলিগুড়ি কলেজ ক্যাম্পাস

Last Updated:

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উত্তাল কলেজ ক্যাম্পাস ৷ মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে বিভিন্ন কলেজে ৷

#শিলিগুড়ি: ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উত্তাল কলেজ ক্যাম্পাস ৷ মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে বিভিন্ন কলেজে ৷
সোমবার শিলিগুড়ি কলেজে মনোয়নপত্র তোলাকে কেন্দ্র করে SFI ও TMCP সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ তর্কাতর্কি থেকে হাতাহাতিতে পৌঁছতে বিশেষ সময় লাগেনি ৷
দুই রাজনৈতিক দলের ছাত্র শাখার সংঘর্ষে মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে ক্যাম্পাস ৷ কলেজের অভ্যন্তরেই দু’পক্ষের মধ্যে চলে মারামারি, ইঁটবৃষ্টি ৷ ইটের ঘায়ে এক SFI সমর্থকের মাথা ফেটে যায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছায় পুলিশ ৷
advertisement
advertisement
এদিন একই দৃশ্য দেখা যায় নকশাল বাড়ি কলেজেও ৷ মনোয়ন পর্বেই অগ্নিগর্ভ কলেজ ক্যাম্পাস ৷ মনোয়নপত্র তুলতে এসে এই কলেজেও ঝামেলায় জড়িয়ে পড়েন SFI-TMCP ৷ দুই দল একে অপরের দিকে ইটবৃষ্টি শুরু করে ৷ ব্যাপক ইটবৃষ্টিতে আহত হয়েছেন বহু ছাত্র ৷ পাঁচ ছাত্রকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাসও ছুঁড়তে হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ছাত্র সংসদ নির্বাচন নিয়ে উত্তাল নকশালবাড়ি ও শিলিগুড়ি কলেজ ক্যাম্পাস
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement