advertisement

Krishna Kalyani: 'রাজনীতি ছেড়ে দেব!' গভীর রাতে হঠাৎ হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, তুমুল জল্পনা

Last Updated:

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয় পান কৃষ্ণ কল্যাণী৷ এর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ফেরেন তিনি৷

রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷
রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷
রায়গঞ্জ: হঠাৎই বেসুরো রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ মঙ্গলবার প্রায় মাঝরাতে সমাজমাধ্যমে পোস্ট করে রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া এই বিধায়ক৷ তৃণমূল বিধায়কের কথায় স্পষ্ট ইঙ্গিত, উত্তর দিনাজপুরের জেলাশাসকের উপরে ক্ষুব্ধ হয়েই এমন মন্তব্য করেছেন তিনি৷
মঙ্গববার রাতে সমাজমাধ্যমে করা পোস্টে তৃণমূল বিধায়ক লিখেছেন, ‘আমি কৃষ্ণ কল্যাণী, একজন জনপ্রতিনিধি৷ আর জেলাশাসক জনগণের চাকরি করেন৷ যদি এই ব্যবস্থার পরিবর্তন না হয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব৷ আমি নিজের মতো করে জনসেবা করায় বেশি স্বচ্ছন্দ বোধো করব৷’
advertisement
advertisement
প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয় পান কৃষ্ণ কল্যাণী৷ এর পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে ফের তৃণমূলে ফেরেন তিনি৷ লোকসভা নির্বাচনে তাঁকে রায়গঞ্জ থেকেই প্রার্থী করে শাসক দল৷ যদিও লোকসভা ভোটে পরাজিত হন কৃষ্ণ কল্যাণী৷ লোকসভা নির্বাচনের পরেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফের তৃণমূলের টিকিটে জয় পান তিনি৷
advertisement
কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার পর পরই কৃষ্ণ কল্যাণী প্রশাসনিক আধিকারিকের উপরে ক্ষুব্ধ হয়ে রাজনীতি ছাড়ার হুমকি দিয়ে কৃষ্ণ কল্যাণী আসলে দলকেই বার্তা দিলেন কি না, সেই প্রশ্ন উঠছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Krishna Kalyani: 'রাজনীতি ছেড়ে দেব!' গভীর রাতে হঠাৎ হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের, তুমুল জল্পনা
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement