advertisement

River Pollution: ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার এই নদী! কিন্তু কেন জানেন?

Last Updated:

বিভিন্ন ধরনের নোংরা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে উঠছে নদীটি

+
মৃতপ্রায়

মৃতপ্রায় মরা তোর্সা নদী

কোচবিহার: জেলা কোচবিহারের সদর শহরের মাঝ দিয়ে এই বয়ে গিয়েছে মরা তোর্সা নদী। দীর্ঘ সময়ের এই নদী বৈত্রের আবাসস্থল। তবে বর্তমান সময়ে নদীটি দিনে দিনে নিজের নাব্যতা হারিয়ে ফেলছে। নদীটি দিনের পর দিন বিভিন্ন ধরনের নোংরা-আবর্জনায় পরিপূর্ণ হয়ে উঠছে। এছাড়া নদীটি সংস্কার করা হচ্ছে না দিনের পর দিন। ফলে ধীরে ধীরে নদীটির মধ্যে থাকা বহু জীব বৈচিত্র্য কমতে শুরু করেছে। তাইতো নদীটি বাঁচাতে তৎপর হয়ে উঠেছে জেলার পরিবেশ প্রেমীরা এবং বন্যপ্রাণ প্রেমীরা।
জেলার এক নদী প্রেমী সুমন্ত সাহা জানান, “দীর্ঘ সময়ের এই নদীটির ধীরে ধীরে মৃতপ্রায় অবস্থা হয়ে যাচ্ছে। এই গোটা বিষয়টি হয়েছে মানুষের বিভিন্ন কর্মকান্ডের জেরে। নোংরা-আবর্জনা ফেলা এবং নদী পরিষ্কারের কোন প্রকার উদ্যোগ গ্রহণ না করা। এই দুই কারণে বর্তমান সময়ে নদীটি ধীরে ধীরে নিজের নাব্যতা হারাচ্ছে। একটা সময় নদীটি সতেজ থাকলেও। বর্তমান সময়ে নদীতে প্রাণপ্রায় নেই বললেই চলে। নালা রূপে নদীটি অবস্থান করছে শহরের মাঝে। জঙ্গল, কচুরিপানা ও নোংরা আবর্জনা এর রীতিমত ঢেকে রয়েছে নদীতে। তাইতো নদীটির দ্রুত সংস্কার প্রয়োজন।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলার এক বন্যপ্রাণ প্রেমী অর্ধেন্দু বণিক জানান, “জেলার এই নদীটির মধ্যে প্রচুর জীববৈচিত্র রক্ষা করা যেত। যেগুলি বর্তমান সময়ে আর দেখতে পাওয়া যায় না খুব একটা। নদীটির মধ্যে প্রচুর কচ্ছপ রয়েছে। এই কচ্ছপগুলি মূলত সফট শেল ও হার্ড শেল দুই ধরনের। এছাড়া একটা সময়ে প্রচুর পরিযায়ী পাখিদের ভিড় দেখতে পাওয়া যেত নদীটির মধ্যে। বর্তমান সময়ে সেই সংখ্যা কমেছে অনেকটাই। তাইতো নদীটির দ্রুত সংস্কার করা প্রয়োজন রয়েছে। নাহলে অদূর ভবিষ্যতে বাকি থাকা জীববৈচিত্র্যও ধীরে ধীরে হারিয়ে যাবে নদীটি থেকে।”
advertisement
বর্তমান সময়ের নদীটির দ্রুত সংস্কার প্রয়োজন রয়েছে। কোচবিহার জেলার পরিবেশ প্রেমীরা এবং বন্যপ্রাণ প্রেমীরা সরকারিভাবে নদীটির সংস্কারের আর্জি জানাচ্ছেন। এছাড়া বিভিন্ন রকম কর্মকাণ্ড গ্রহণ করছেন এই মানুষেরা। তবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না করতে পারলে এই সমস্যা সমাধান সম্ভব হবে না। তাইতো উদ্বিগ্নতা প্রকাশ করছেন তাঁরা। যাতে এই নদীটিকে পুনরুজ্জীবিত করা সম্ভব হয় সেই চেষ্টা করে চলেছেন পরিবেশ প্রেমীরা।
advertisement
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
River Pollution: ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার এই নদী! কিন্তু কেন জানেন?
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement