advertisement

New Picnic Spot: কলকাতা থেকে মাত্র ঘণ্টাখানেক, গ্রাম্য পরিবেশে নিরিবিলি এই স্পটে পিকনিক করলে মন ভরে যাবে

Last Updated:

New Picnic Spot: মনোরম গ্রাম্য পরিবেশ, চাষের জমির মিঠেল গন্ধ, এক পাশে হলুদ সরিষা ফুলের সারি অপর দিকে মাছ চাষের ভেড়ি ও তার মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা!  আজ এমন প্রাকৃতিক সৌন্দার্যে ভরপুর শান্ত নির্জন পরিবেশের শহরের খুব কাছেই।

+
কলকাতা

কলকাতা থেকে খুব কাছেই আছে গ্রাম্য পরিবেশে ভরপুর এই মনোরম স্পট

বসিরহাট: কলকাতার খুব কাছেই গ্রাম্য পরিবেশে ভরপুর এই মনোরম স্পট। শীত মানেই যে পিকনিক, ঘোরাঘুরি তা বলার অবকাশ রাখে না। বন্ধুবান্ধব, পরিবার, অফিসে, পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে ঘুরতে যেতে ভালবাসে বাঙালি। অতীত থেকেই এই অলিখিত রেওয়াজ চলছে আজও। নতুন নতুন পিকনিক স্পট, পাড়ার খেলার মাঠ এমনকি বাড়ির ছাদেও পিকনিক করে থাকে ভালবাসে বাঙালি।
শীতে পিকনিকের পাশাপাশি ঘুরতে যাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে পড়ে। কিন্তু তার জন্য দরকার পড়ে সুন্দর স্পট। তবে সেই স্পটটি যদি হয় মনোরম গ্রাম্য পরিবেশ, চাষের জমির মিঠেল গন্ধ, এক পাশে হলুদ সরিষা ফুলের সারি, অপর দিকে মাছ চাষের ভেড়ি ও তার মাঝখান দিয়ে সরু আঁকাবাঁকা রাস্তা, তবে কেমন হয়! আজ এমন প্রাকৃতিক সৌন্দার্যে ভরপুর শান্ত নির্জন পরিবেশের এমন একটি জায়গার সন্ধান দেব আমরা।
advertisement
advertisement
কলকাতা শহর থেকে মাত্র দেড় ঘণ্টায় এই নিরিবিলি জায়গায় পৌঁছে যেতে পারেন। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট শহরের কাছেই আছে এই স্পট। বসিরহাটের ভেবিয়া শ্মশান থেকে খোলাপোতাগামী রাস্তায় চাপালি হুলো এলাকায় এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলবে।
advertisement
গ্রাম্য পরিবেশে ভরপুর, মাঠে সবুজ শ্যামল ফসল, হলুদাভ সরিশা ফুলের উঁকিবাকির পাশাপাশি পাখির কলতানে এক অনন্য নির্মল শান্ত পরিবেশ। কাজের ব্যস্ততা শেষে কিংবা অফিসের ছুটি কাটিয়ে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে চাঁপাপুকুর রেল স্টেশন থেকে ২০-২৫ মিনিটের ব্যবধানে পৌঁছে যাবেন এই স্পটে। সব মিলিয়ে কলকাতা শহরের পাশেই ছোট্ট একটি গ্রাম্য পরিবেশে ভরা এই স্পট ভ্রমণের যে অন্য মাত্রা দিতে পারে তা বলা বাহুল্য।
advertisement
জুলফিকার মোল্যা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
New Picnic Spot: কলকাতা থেকে মাত্র ঘণ্টাখানেক, গ্রাম্য পরিবেশে নিরিবিলি এই স্পটে পিকনিক করলে মন ভরে যাবে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement