advertisement

এশিয়ান গেমসের সোনাজয়ী স্বপ্না বর্মনের মায়ের হার ছিনতাই

Last Updated:
শিলিগুড়ি: এশিয়ার্ডে স্বর্ন পদক জয়ী স্বপ্না বর্মনের মায়ের গলার হার ছিনতাই। আজ শনিবার সকালে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন স্বপ্না বর্মনের মা বাসনা বর্মন ৷ সেই সময়ই এক দুষ্কৃতী তাঁর গলার হার ছিনতাই করে পালায় বলে অভিযোগ ৷ জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড়ের ঘটনা ৷ এই ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়েছেন বাসনাদেবী ৷
এশিয়ান গেমসে হেপ্টাথেলনে সোনার পদক জিতেছেন স্বপ্না বর্মন। দারিদ্র ও শারীরিক বাধা সরিয়েই দেশকে সম্মানিত করেছেন বাংলার মেয়ে। দেশে ফিরে এশিয়ান গেমসের অন্যান্য পদকপ্রাপকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন স্বপ্না বর্মন। শরীরে ব্যাথা নিয়েও সোনা জিতেছেন তিনি। বাংলার মেয়ের হার না মনোভাবের প্রশংসা করেন নরেন্দ্র মোদী।
এদিন কালিয়াগঞ্জ বাজারে গিয়েছিলেন স্বপ্না বর্মনের মা বাসনা বর্মন। ফেরার পথে তাঁর হার ছিনতাই হয়। ঘটনার তদন্তে নামলেন খোদ জলপাইগুড়ির পুলিস সুপার।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
এশিয়ান গেমসের সোনাজয়ী স্বপ্না বর্মনের মায়ের হার ছিনতাই
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement