advertisement

Sugarcane Cultivation: পুরনো সবকিছু ছেড়ে আখ চাষ শুরু করুন, তিনগুণ লাভ পাবেন!

Last Updated:

Sugarcane Cultivation: আখ মরশুমি ফসল হলেও এখন বাজারে সারা বছর আখের রস বা জুস বিক্রি হয়। এই জুস বিক্রেতারাই সারা বছর প্রয়োজন অনুসারে সরাসরি কৃষকদের জমি থেকে পাইকারি দামে আখ কিনে নিচ্ছেন

+
আখ 

আখ 

উত্তর দিনাজপুর: ধান চাষ ছেড়ে আখ চাষ শুরু করতেই মালামাল হয়ে যাচ্ছেন এই এলাকার কৃষকরা! ১৫ হাজার টাকা খরচ করে চাষ করে পাচ্ছেন ৩০-৪০ হাজার টাকা। বেশিরভাগ কৃষকই আখ চাষ করে খরচের তুলনায় তিনগুণ লাভ করেছেন। এই পথ অনুসরণ করে আপনিও লাভবান হতে পারেন।
উত্তর দিনাজপুরের টাঙ্গন নদীর পার্শ্ববর্তী এলাকায় আখ চাষ করে বিপুল লাভবান হয়ে উঠেছেন কৃষকরা। সেই নজির অনুসরণ করে আপনিও বাড়ির অল্প জায়গায় আখের চাষ শুরু করতে পারেন। কালিয়াগঞ্জের রাধিকাপুর অঞ্চলে টাঙ্গন নদী সংলগ্ন এলাকায় ক্রমশই বাড়ছে আখের চাষ। এই এলাকায় নদী সংলগ্ন বেলে-দোআঁশ মাটির জল ধারণের ক্ষমতা অত্যন্ত কম। তাই ধান চাষ করা যায় না। ধান চাষের বিকল্প হিসেবে লাভজনক হওয়ায় এখানে আখের চাষ বাড়ছে।
advertisement
advertisement
আখ মরশুমি ফসল হলেও এখন বাজারে সারা বছর আখের রস বা জুস বিক্রি হয়। এই জুস বিক্রেতারাই সারা বছর প্রয়োজন অনুসারে সরাসরি কৃষকদের জমি থেকে পাইকারি দামে আখ কিনে নিচ্ছেন। ফলে উৎপাদিত আখ বিক্রির কোনও সমস্যা থাকছে না সারা বছর নগদ টাকার যোগান থাকে বলে রাধিকাপুর সংলগ্ন টাঙ্গন নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে বাড়ছে আখ চাষের প্রবণতা।
advertisement
এই আখ চাষের সঙ্গে যুক্ত সন্তোষ রায় বলেন, এই আখ চাষে দ্বিগুণ থেকে তিনগুণ লাভ সম্ভব। তিনি জানান, এই বছর সাড়ে চার বিঘা জমিতে আখ চাষ করেছেন। এই আখের চারা কার্তিক-অঘ্রায়ণ মাসে রোপণ করেছিলেন। ৯০০ টাকা কুইন্টাল দামে এই আখ বাজারে বিক্রি করেন। একই জমিতে একবার আখ চাষ করলে তিনবার ফলন পাওয়া যায়।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sugarcane Cultivation: পুরনো সবকিছু ছেড়ে আখ চাষ শুরু করুন, তিনগুণ লাভ পাবেন!
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement