advertisement

বাদ শুধু তৃণমূল ছাত্র পরিষদ, এবার জোট বেঁধে আন্দোলনে ইন্ডিয়া জোটের সব ছাত্র সংগঠন

Last Updated:

ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলি মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে। তাদের মধ্যে রয়েছে বাম, কংগ্রেস, থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির ছাত্র সংগঠন। যদিও এই জোটে তৃণমূল ছাত্র পরিষদকে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে বাম ছাত্র সংগঠনগুলি। 

লোকসভার আগে বড় রদবদলের পথে তৃণমূল
লোকসভার আগে বড় রদবদলের পথে তৃণমূল
নয়াদিল্লি:  বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে এবার দেশব্যাপী আন্দোলনে নামতে চলেছে বিরোধী পক্ষের ছাত্র সংগঠনগুলি। ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত ছাত্র সংগঠনগুলি মোদি সরকারের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে। তাদের মধ্যে রয়েছে বাম, কংগ্রেস, থেকে শুরু করে আঞ্চলিক দলগুলির ছাত্র সংগঠন। যদিও এই জোটে তৃণমূল ছাত্র পরিষদকে নেওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছে বাম ছাত্র সংগঠনগুলি।
মূলত জাতীয় শিক্ষা নীতি এবং দেশে বেকারত্বের ইস্যুতে জাতীয় স্তরে আন্দোলন গড়ে তুলতে চলেছে ছাত্র সংগঠনগুলি। ইন্ডিয়া জোটের অন্তর্ভুক্ত মোট ১৬টি ছাত্র সংগঠন রয়েছে এই তালিকায়। কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, সিপিএম, এবং সিপিআইয়ের ছাত্র সংগঠন রয়েছে তার মধ্যে।
advertisement
advertisement
ছাত্র সংগঠনগুলির মধ্যে রয়েছে এআইএসএ, এআইএসবি, এইএসএফ, সিআরজেডি, সিওয়াইএসএস, ডিমকের ছাত্র সংগঠন ডিএসএফ, দ্রাবিড় ছাত্র ফেডারেশন, এনএসইউআই, প্রোগ্রেসিভ স্টুডেন্টস ফোরাম, পিএসইউ, আরএলডি ছাত্র সভা, সমাজবাদী ছাত্রসভা, শত্রুমুক্তি সংগ্রাম সমিতি, এসএফআই এবং আদিবাসী ছাত্র সংগঠন।
সংগঠনগুলি যৌথভাবে শিক্ষা বাঁচাও, জাতীয় শিক্ষা নীতি প্রত্যাখান করো, ভারত বাঁচাও, বিজেপিকে প্রত্যাখান করো এই স্লোগান দিয়ে পথে নেমেছে। গত ১ নভেম্বর ছাত্র সংগঠনগুলির শীর্ষ নেতারা নিজেদের মধ্যে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই এই আন্দোলনের রূপরেখা তৈরি হয়। বাম ছাত্র সংগঠনের বক্তব্য, শিক্ষা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি সর্বস্তরে পৌঁছে গিয়েছে। তাদের অভিযোগ, বিজেপি এবং তৃণমূল একইপথে চলছে। আজ দিল্লিতে প্রেস ক্লাবে বৈঠক করবে ছাত্র সংগঠনগুলি। সেখানেই আন্দোলনের চূড়ান্ত রূপরেখা তৈরি হবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাদ শুধু তৃণমূল ছাত্র পরিষদ, এবার জোট বেঁধে আন্দোলনে ইন্ডিয়া জোটের সব ছাত্র সংগঠন
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement