ভিনরাজ্যে কাজে গিয়ে ১ মাস সাড়া নেই! তার পরই ছেলের এ কী ভয়ঙ্কর ছবি...! শিউরে উঠলেন বাবা-মা!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
বালুরঘাটের মিত্তুন বর্মন ভিনরাজ্যে নিখোঁজ, পরিবারের অভিযোগে তিন ঠিকাদারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। পুলিশ তদন্ত শুরু করেছে।
অনুপ সান্যাল, বালুরঘাট: ভিনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের শালগ্রাম এলাকার যুবক মিত্তুন বর্মন। দীর্ঘ এক মাস ধরে তার খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার বৃদ্ধ বাবা-মা। এ ঘটনায় তিন ঠিকাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন নিখোঁজ যুবকের দিদি সাবিত্রী বর্মন।

advertisement
advertisement
বালুরঘাটে যুবক নিখোঁজ: ঠিকাদারদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ
জানা গেছে, মিত্তুন বর্মন (বয়স আনুমানিক ৩০), পেশায় কৃষক গুরুপদ বর্মনের বড় ছেলে। তিনি প্রায় চার বছর ধরে বিভিন্ন সময়ে ভিনরাজ্যে কাজের জন্য যেতেন। ৩ জানুয়ারি ২০২৫ তারিখে চেন্নাইয়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মিত্তুন। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।
advertisement
মিত্তুনের পরিবারের দাবি, ২০ জানুয়ারি তারিখে গ্রামের এক ব্যক্তির মাধ্যমে মিত্তুনের রক্তাক্ত অবস্থায় ট্রেনে শুয়ে থাকার একটি ছবি পান তারা। সেই ছবি দেখে তারা জানতে পারেন, ট্রেনের মধ্যেই মিত্তুনকে বেধড়ক মারধর করা হয়েছে।
advertisement
ঘটনার পরেই মিত্তুনের পরিবার অভিযোগ করে যে দেবু সরকার, পুলক মণ্ডল এবং নূর নামে তিন ঠিকাদার মিত্তুনকে কাজে নিয়ে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ তোলেন পরিবারটি। তবে অভিযুক্ত ঠিকাদারেরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
advertisement
বর্তমানে মিত্তুনের পরিবার তাকে ফিরে পেতে এবং দোষীদের শাস্তি চেয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মিত্তুনের সন্ধান চালাচ্ছে।
Location :
Balurghat,Dakshin Dinajpur,West Bengal
First Published :
Jan 28, 2025 8:38 PM IST











