advertisement

South Dinajpur News: ভয়াবহ অগ্নিকান্ড! ভস্মীভূত ৬টি বাড়ি, লাখ লাখ টাকার ক্ষতি, কেন লাগল আগুন?

Last Updated:

মুসুন গ্রামে মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত প্রায় ৬ টি বাড়ি

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর
দক্ষিণ দিনাজপুর: শর্ট সার্কিট থেকে ঘটে গেল বিরাট কাণ্ড। আগুন থেকে বড়সড় দুর্ঘটনা জেলায়। মুহূর্তের মধ্যে আগুনে ভস্মীভূত প্রায় ছয়টি বাড়ি। লক্ষাধিক টাকার সামগ্রী ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের গোকর্ণ গ্রাম পঞ্চায়েতের মুসুন গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বরজান আলির বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। যে আগুন নিমিষের মধ্যে আশেপাশের ছয়টি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখে কোনক্রমে ঘর থেকে বেরিয়ে আসেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনেরা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগুন লাগার বিষয়টি সামনে আসতেই বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরে খবর দেওয়া হয় বংশীহারী দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু আগুনে পুড়ে যায় ছয়টি বাড়ি। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাসপত্র সহ অন্যান্য সামগ্রী। অল্পের জন্য প্রাণে বাঁচে পরিবারের লোকজনেরা।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ভয়াবহ অগ্নিকান্ড! ভস্মীভূত ৬টি বাড়ি, লাখ লাখ টাকার ক্ষতি, কেন লাগল আগুন?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement