advertisement

Sivok-Rangpo Tunnel Landslide: ট্রেনে সিকিম যাওয়ার অপেক্ষা করছেন? হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেবক-রংপো রেল সুড়ঙ্গের দেওয়াল, দেখুন ভিডিও

Last Updated:

Sivok-Rangpo Tunnel Landslide: টানা বৃষ্টিতে বড়সড় বিপর্যয় সেবক-রংপো রেল প্রকল্পে। ধসের জেরে ভেঙে পড়েছে ৭ নম্বর টানেলের এডিট স্লোপ প্রোটেকশন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হড়মুড়িয়ে নেমে আসে পাহাড়ি মাটি ও পাথরের চাঙড়, সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে সুরক্ষা দেওয়াল।

News18
News18
শিলিগুড়ি: টানা বৃষ্টিতে বড়সড় বিপর্যয় সেবক-রংপো রেল প্রকল্পে। ধসের জেরে ভেঙে পড়েছে ৭ নম্বর টানেলের এডিট স্লোপ প্রোটেকশন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হুড়মুড়িয়ে নেমে আসে পাহাড়ি মাটি ও পাথরের চাঙড়, সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে সুরক্ষা দেওয়াল।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার সেবক-রংপো রেল প্রোজেক্ট (SRRP)-এর গর্বের কাঠামেই পড়ল ধসের ছায়া। প্রকল্পের অন্যতম মাইলস্টোন টানেল—টি-৭, যেখানে দেশের প্রথম ভূগর্ভস্থ রেলস্টেশন তিস্তা বাজার অবস্থিত, সেখানেই বৃষ্টির জেরে ধস নামার ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে।
advertisement
এই টানেলটির দৈর্ঘ্য ৩০৮২ মিটার এবং এর মধ্যেই নির্মীয়মাণ রয়েছে দেশের প্রথম ভূগর্ভস্থ রেলস্টেশন। ৬৫০ মিটার প্রশস্ত গুহায় একটি একক প্ল্যাটফর্ম এবং ছয়টি ক্রস প্যাসেজ রয়েছে। যাত্রী সুরক্ষা ও বায়ু চলাচলের দিক দিয়ে অত্যন্ত আধুনিক পরিকাঠামো তৈরি করা হলেও, এই ধস প্রকল্পের স্থায়িত্ব ও পরিকল্পনা ঘিরে প্রশ্ন তুলেছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাত থেকে টানা ভারী বৃষ্টিপাতের ফলে মাটি আলগা হয়ে যায়। এর ফলে ধসে পড়ে নির্মীয়মাণ রেল প্রকল্পের ওই অংশ। যদিও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই, তবে এই ঘটনায় প্রকল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
advertisement
রেল সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ইঞ্জিনিয়ারিং ও সেফটি টিম। শুরু হয়েছে পরিষ্কার ও মেরামতির কাজ। প্রকল্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণেই এই ধস। তবে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, সেবক-রংপো রেল প্রকল্প উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে সরাসরি রেল সংযোগ স্থাপন করার লক্ষ্যে তৈরি হচ্ছে। প্রতিকূল পাহাড়ি অঞ্চল দিয়ে এই রেলপথ নির্মাণ হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে এমন বিপর্যয়ের আশঙ্কা আগেও দেখা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sivok-Rangpo Tunnel Landslide: ট্রেনে সিকিম যাওয়ার অপেক্ষা করছেন? হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেবক-রংপো রেল সুড়ঙ্গের দেওয়াল, দেখুন ভিডিও
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর (KKR) বনাম সানরাইজার্স (SRH)

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement