advertisement

রিপোর্ট যাচ্ছে মমতার কাছে, শিলিগুড়িতে অগ্নিকাণ্ডে বড় পদক্ষেপ

Last Updated:

শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে পুরসভা।

#শিলিগুড়ি: শিলিগুড়ির ১৮ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে পুরসভা। ক্ষতিগ্রস্ত পরিবারপিছু ৫ হাজার টাকা করে দেওয়া হবে। আগামীকাল থেকেই এর প্রক্রিয়া শুরু হবে। পরিবারের হাতে টাকার চেক তুলে দেওয়া হবে।
আগামীকালই জরুরি বৈঠকে বসছে শিলিগুড়ি পুরসভা। বৈঠকে থাকবেন মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদর, কাউন্সিলর এবং পুরসভার কমিশনার। ওই বৈঠকে ঠিক হবে কীভাবে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠন করা হবে তা নিয়ে।
কলকাতা থেকে ফিরেই সোমবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে একথা বলেন মেয়র গৌতম দেব। সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, স্থানীয় কাউন্সিলর সঞ্জয় শর্মা, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া। ক্ষতিগ্রস্তদের খাবারের ব্যবস্থা করেছে পুরসভা। অগ্নিকাণ্ডে বহু ছাত্র ছাত্রীর খাতা, বই পুড়ে গিয়েছে। ওই পড়ুয়াদের পাশেও পুরসভা থাকবে বলে জানান মেয়র।
advertisement
advertisement
গৌতম দেব বলেন, প্রাথমিক সমীক্ষায় জানা গিয়েছে অগ্নিকাণ্ডে ৪০টি বাড়ি এবং ৮টি ভাড়াটের ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেখানে দ্রুত পুরসভা বাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছে। জেলাশাসক এস পুন্নমবলমও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেয়র জানান, জেলা বিপর্যয় মোকাবিলা দফতর কীভাবে সহযোগিতা করবে, তা নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা হয়েছে। অসহায় পরিবারদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ঘটনার খবর পেয়ে তিনিও সহমর্মিতা জানিয়েছেন। আগামীকালই মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠাবেন মেয়র।
advertisement
গোটা শহরকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন মেয়র। রবিবারও একই আর্জি রেখেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের রানা বস্তির ক্ষুদিরাম কলোনিতে।
advertisement
মূহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক বাড়ি। ১০টিরও বেশি রান্নার গ্যাসের সিলিণ্ডারের বিস্ফোরণে আগুনের ভয়াবহতা বাড়িয়ে দেয়। প্রচুর ক্ষতির মুখে পড়েন সেখানকার বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
রিপোর্ট যাচ্ছে মমতার কাছে, শিলিগুড়িতে অগ্নিকাণ্ডে বড় পদক্ষেপ
Next Article
advertisement
Roopa Ganguly Nomination: রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
রুপা গঙ্গোপাধ্যায়কে ঘিরে বারুইপুরে উত্তেজনা! মনোনয়ন জমার দিনে স্লোগান যুদ্ধ
  • তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র উত্তেজনা

  • প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, এরপর তা গড়ায় স্লোগান যুদ্ধে

  • পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement