advertisement

বোর্ড মিটিংয়ে আক্রান্ত মেয়র অশোক ভট্টাচার্য, প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ বামেদের

Last Updated:

ব্যাগের ঘায়ে আক্রান্ত শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ৷ শিলিগুড়ি পুরসভায় মাসিক অধিবেশনেই নিগৃহীত মেয়র ।

#শিলিগুড়ি: ব্যাগের ঘায়ে আক্রান্ত শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য ৷ শিলিগুড়ি পুরসভায় মাসিক অধিবেশনেই নিগৃহীত  মেয়র । বিরোধী দলনেতা ও তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে শিলিগুড়ির পুর অধিবেশন চলাকালীন মেয়র অশোক ভট্টাচার্যকে মারধরের অভিযোগ উঠেছে ৷ অশোক ভট্টাচার্যের মাথার ডান দিকে চোট লাগে । তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করা হয়।
মেয়রের উপর এই আক্রমণের প্রতিবাদে শিলিগুড়ির ভেনাস মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় বামেরা ৷ পরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বামেরা ৷
এদিন দুপুরে পৌরনিগমের বোর্ড মিটিং চলাকালীন ধুন্ধুমার লেগে যায় ৷ বৈঠকে বিরোধী তৃণমূল কংগ্রেস শহরের সাংস্কৃতিক বিকাশে ১০ লক্ষ টাকার ফান্ড তৈরির প্রস্তাব দেয় ৷ বক্তব্য পেশের সময় রাজ্যের অন্দরের অস্থিরতা নিয়ে রাজ্যের শাসক দলের সমালোচনা করলে ক্ষিপ্ত হয়ে যান তৃণমূল কাউন্সিলররা ৷ অভিযোগ, মেয়রকে লক্ষ্য করে ব্যাগ ও ফাইলপত্র ছুঁড়ে মারেন বিরোধী দলনেতা রঞ্জন সরকার ৷ এরপরই বাম ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি লেগে যায় ৷
advertisement
advertisement
মেয়র ও তাঁর দলের বিরুদ্ধে পাল্টা শারীরিক, মানসিক নিগ্রহের অভিযোগ করেছেন পুরসভার বিরোধী দলনেতা রঞ্জন ও তৃণমূল কাউন্সিলর নান্টু ৷ তাদের দাবি, ‘মেয়র নাটক করছেন ৷ বাংলার মানুষকে অপমান করেছেন মেয়র ৷ এর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে ৷’
অশোক ভট্টাচার্যের ওপর হামলার তীব্র নিন্দা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ তিনি বলেন,‘তৃণমূলের হামলার তীব্র নিন্দা করছে বামফ্রন্ট ৷ রাজ্যের সর্বত্রই বিরোধীদের ওপর হামলা হচ্ছে ৷ ৬ বছর ধরে শাসকদলের মদতেই হামলা চলছে ৷ রাজ্যের সর্বত্রই প্রতিবাদ হবে ৷’
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বোর্ড মিটিংয়ে আক্রান্ত মেয়র অশোক ভট্টাচার্য, প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ বামেদের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement