advertisement

Coochbehar News: রাসমেলার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সর্বনাশ! পুলিশের গাড়ির এ কী হাল...

Last Updated:

রবিবার সন্ধেয় পুণ্ডিবাড়ি-ফালাকাটা জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আমবাড়ি রাইস মিল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি খারাপ পিকআপ ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িটি

ডিউটি শেষে ফেরার পথে দুর্ঘটনা
ডিউটি শেষে ফেরার পথে দুর্ঘটনা
কোচবিহার: ২১ দিন চলার পর শেষ হল ঐতিহ্যবাহী মদনমোহন দেবের রাস যাত্রা উৎসব। কিন্তু তারপরই শহরে বড়সড় বিপত্তি। রাসমেলার ডিউটি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। আহত হলেন বেশ কয়েকজন পুলিশকর্মী।
রবিবার সন্ধেয় পুণ্ডিবাড়ি-ফালাকাটা জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আমবাড়ি রাইস মিল সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি খারাপ পিকআপ ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। এরপর পাশের নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা ও ঘোকসাডাঙা থানার পুলিশ। তাঁরাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্থ পুলিশ কর্মীরা সকলে কালিম্পং থানা এলাকায় কর্তব্যরত। তবে দুর্ঘটনায় পড়লেও গাড়িতে থাকা প্রত্যেক পুলিশকর্মীর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। বড় বিপদের আশঙ্কা নেই। তবে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহত পুলিশকর্মীদের মধ্যে যাদের আঘাত কম গুরুতর তাঁদের গাড়িতে করে কালিম্পঙে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের কোচবিহার মেডিকেল কলেজে চিকিৎসা চলছে।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Coochbehar News: রাসমেলার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সর্বনাশ! পুলিশের গাড়ির এ কী হাল...
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement