advertisement

South Dinajpur News: কৃষ্ণনগরে যাত্রীদের জন্য সুসংবাদ! ব্যস্ত রাস্তায় আরও দু'টি নতুন সরকারি বাস চালু হল, জানুন টাইম টেবিল

Last Updated:

South Dinajpur News: শুধু নতুন বাস নয়, বালুরঘাট স্টেট বাস টার্মিনাসকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্লোর ও নতুন বিল্ডিং করে নবরূপে সাজানো হবে বলে জানা গিয়েছে।

+
নতুন

নতুন বাস পরিষেবা

দক্ষিণ দিনাজপুর: জেলাবাসীর সুবিধার্থে বালুরঘাট কৃষ্ণনগরের মধ্যে নতুন দু’টি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। এদিন বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্য দু’টি বাস চলাচল শুরু করল। ফিতে কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বালুরঘাট ডিপো থেকে নতুন দু’টি বাসের শুভ উদ্ধোধন করেন সংস্থার বোর্ডের সদস্য তোরাফ হোসেন মণ্ডল। এছাড়াও উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ডিভিশনাল ম্যানেজার সুশান্ত মৈত্র, বালুরঘাট ডিপো ইন চার্জ অশোক চক্রবর্তী-সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, বালুরঘাট কৃষ্ণনগর রুটের এই বাস বালুরঘাট থেকে সকাল সাড়ে আটটায় প্রতিদিন ছাড়বে। অন্যদিকে কৃষ্ণনগর থেকে প্রতিদিন সকাল ন’টায় বাস ছাড়বে। শুধু নতুন বাস নয়, বালুরঘাট স্টেট বাস টার্মিনাসকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ফ্লোর ও নতুন বিল্ডিং করে নবরূপে সাজানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, গৌড়বঙ্গের পর্যটন কেন্দ্র নিয়ে বিশেষ বাস চালুর চিন্তাভাবনা করছে সংস্থা।
advertisement
advertisement
তবে সরকারি পরিবহনে মানুষ বেশি ভরসা করছেন কেন? সাধারণ যাত্রীদের একটাই বক্তব্য, বালুরঘাট থেকে দূরপাল্লার পরিষেবায় সরকারি পরিবহন বেসরকারি পরিবহনের থেকে অনেক গুণ ভাল। সঠিক সময়ে দ্রুতগতিতে গন্তব্যে পৌঁছে দিতে এর জুড়ি নেই। সেই কারণে বাজিমাত করেছে সরকারি পরিবহন।
advertisement
বালুরঘাট স্টেশন থেকে ট্রেন পরিষেবা খুব বেশি না থাকায় সাধারণ মানুষকে নির্ভর করতে হয় বাসের উপরই। বালুরঘাট ডিপোর তথ্য অনুযায়ী বালুরঘাট থেকে সকাল সাড়ে ৮টায় প্রতিদিন ছাড়বে। অন্যদিকে কৃষ্ণনগর থেকে প্রতিদিন সকাল ন’টায় বাস ছাড়বে। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন দুটটি বাসের আজ শুভ সূচনা করা হল। নতুন বাস চলাচল শুরু করায় খুশি জেলাবাসী।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: কৃষ্ণনগরে যাত্রীদের জন্য সুসংবাদ! ব্যস্ত রাস্তায় আরও দু'টি নতুন সরকারি বাস চালু হল, জানুন টাইম টেবিল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement