advertisement

Sajjad Alam encounter: এনকাউন্টারে মৃত সাজ্জাদ আলম, পুলিশের গুলিতেই শেষ পুলিশকে গুলি করে পালানো দুষ্কৃতী!

Last Updated:

সূত্রের খবর, এ দিন সকালে উত্তর দিনাজপুরেরই করণদিঘিতে পুলিশের মুখোমুখি হয় সাজ্জাদ৷

News18
News18
চঞ্চল মোদক ও মুক্তা সরকার, গোয়ালপোখোর: উত্তর দিনাজপুরের করণদিঘি পুলিশকে গুলি করে পালানোয় অভিযুক্ত সাজ্জাদ আলমের পুলিশের সঙ্গে এনকাউন্টারেই মৃত্যু হল৷ গত বুধবার ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার সময় দুই পুলিশকর্মীকে গুলি করে পালায় সাজ্জাদ৷ গুরুতর জখম হন দুই পুলিশকর্মী৷ এর পর থেকেই কুখ্যাত দুষ্কৃতী সাজ্জাদের খোঁজে মরিয়া হয়ে তল্লাশি শুরু করে পুলিশ৷
সূত্রের খবর, এ দিন সকালে উত্তর দিনাজপুরেরই গোয়ালপোখোরে বাংলাদেশ সীমান্তের কাছে কিচকটোলা এলাকায় পুলিশের মুখোমুখি হয় সাজ্জাদ৷ সম্ভবত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সে৷ পুলিশের সূত্রের দাবি, সাজ্জাদকে আত্মসমর্পণ করতে বললেও সে পালানোর চেষ্টা করে৷ তখনই সাজ্জাদকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ৷ তিনটি গুলি লাগে সাজ্জাদের শরীরে৷ আহত অবস্থায় সাজ্জাদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ যদিও এই এনকাউন্টার প্রসঙ্গে সরকারি ভাবে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি৷
advertisement
advertisement
সাজ্জাদ এবং তার সহযোগী আব্দুল নামে এক দুষ্কৃতীর খোঁজ পেতে ২ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণাকরেছিল পুলিশ৷ সাজ্জাদের বিরুদ্ধে খুন, ছিনতাই সহ একাধিক মামলা ছিল৷ উত্তর দিনাজপুরের করণদিঘির ত্রাস ছিল সাজ্জাদ৷
advertisement
প্রসঙ্গত, গত বুধবার সাজ্জাদ আলম পুলিশকে গুলি করে পালানোর পরই দুই আহত পুুলিশকর্মীকে দেখতে শিলিগুড়ির হাসপাতালে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷ সেখানেই তিনি বলেন, পুলিশকে কেউ দুটো গুলি করলে পুলিশ পাল্টা চারটে গুলি করতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sajjad Alam encounter: এনকাউন্টারে মৃত সাজ্জাদ আলম, পুলিশের গুলিতেই শেষ পুলিশকে গুলি করে পালানো দুষ্কৃতী!
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement