advertisement

Sad News: চার বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু, কেন এভাবে অকালে চলে গেল আরোহী, এলাকায় হাহাকার

Last Updated:

Sad News: শুক্রবার রাত ১০টা নাগাদ অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জ্বরে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু Photo- Representative
জ্বরে আক্রান্ত হয়ে শিশু মৃত্যু Photo- Representative
চালসা: একদিনের জ্বরে শিশুর মৃত্যু। চালসা জ্যোতি কলোনি এলাকায় জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল চার বছরের আরোহী লোহার।শোকের ছায়া গোটা পরিবারে।
শুক্রবার রাত ১০টা নাগাদ অবস্থার অবনতি হলে তাকে প্রথমে মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে মালবাজারে রেফার করেন। তবে পরিবারের পক্ষ থেকে তাকে মালবাজারে না নিয়ে বাড়িতে ফিরিয়ে আনা হয়। শেষ পর্যন্ত রাত প্রায় দু’টো নাগাদ নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরোহী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা চালসা এলাকায়।
advertisement
advertisement
মেটেলি ব্লক স্বাস্থ্য আধিকারিক অরিন্দম মাইতি বলেন, “ঘটনাটি সত্যিই মর্মান্তিক। যদি শিশুটিকে সঠিক সময়ে মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হতো, তাহলে হয়তো প্রাণে বাঁচানো যেত।” তিনি আরও জানান, বর্তমানে মেটেলি ব্লকে ডেঙ্গুর পাশাপাশি জ্বরের প্রকোপও বেড়েছে। তাই বাড়িতে জমা জল না রাখতে এবং সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
advertisement
Rocky Chowdhary
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sad News: চার বছরের শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু, কেন এভাবে অকালে চলে গেল আরোহী, এলাকায় হাহাকার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement