advertisement

Siliguri Tiger: চার শাবকের দুষ্টুমি সামলাতে বাঘিনী শিলা এখন বেজায় ব্যস্ত, দেখুন ওদের ‘বাঘবেলার’ ভিডিও

Last Updated:

Siliguri Tiger: আবার কখনও মায়ের পিঠে চেপে বসছে৷ পরম মাতৃস্নেহে বড় হয়ে উঠছে। ওদের আবদারও মেটাচ্ছে মা৷

চোখ ফুটতেই চার রয়্যল বেঙ্গল টাইগারের ছটফটানিও বেড়েছে
চোখ ফুটতেই চার রয়্যল বেঙ্গল টাইগারের ছটফটানিও বেড়েছে
শিলিগুড়ি : কে দেখে বলবে ওদের বয়স এখন ২ মাস ৷ কী লম্ফ ঝম্প! এনক্লোজারেই ছুটে বেড়াচ্ছে, খেলছে আপন মনে ৷ নিজেদের মধ্যে দুষ্টুমিতে ব্যস্ত৷  একে অপরকে জড়িয়ে ধরে খেলছে, লাফাচ্ছে৷ আবার কখনও মায়ের পিঠে চেপে বসছে৷ পরম মাতৃস্নেহে বড় হয়ে উঠছে। ওদের আবদারও মেটাচ্ছে মা৷
গত ১০ মার্চ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পাঁচ শাবকের জন্ম দেয় রয়েল বেঙ্গল টাইগার "শীলা"। ১৪ দিনের মাথায় এক শাবকের মৃত্যু হয়। তবে বাকি চার শাবক ভালই রয়েছে। আপাতত তাদের ঠিকানা রয়েল বেঙ্গল টাইগারের এনক্লোজার ৷  চোখ ফুটতেই চার রয়্যল বেঙ্গল টাইগারের ছটফটানিও বেড়েছে। এনক্লোজারের মধ্যেই গুটি গুটি পায়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে। মা "শীলাও" দিব্ব্যি খাওয়া দাওয়া করছে। বেড়েছে খাবারের পরিমাণও!
advertisement
আরও পড়ুন : পালিয়ে বিয়ে করে আতঙ্কে কাটছে দিন; ভিডিওতে পুলিশের কাছে সাহায্যের আর্তি দম্পতির
আর চার শাবককে প্রথম ৬ মাস মায়ের দুধই খেতে হবে। আপাতত একটি এনক্লোজারে মা শীলার সঙ্গেই রয়েছে চার সদ্যোজাত নতুন অতিথি! ওদের দেখার অপেক্ষায় প্রহর গুনছেন পর্যটকেরা। আপাতত সেই সম্ভাবনা কম। তাই ওদের দেখার জন্যে পর্যটকদের কাছে এখন ভরসা সাফারি পার্কের ফেসবুক পেজ। ওখানেই নজর রাখছেন সকলে!
advertisement
advertisement
আরও পড়ুন : ব্রেস্ট ফিডিংয়ের সময় স্তনে অসহ্য যন্ত্রণা কেন হয়? জানুন এখনই
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত সুস্থ রয়েছে চার শাবকই। প্রতিনিয়ত ওদের দেখভাল করছেন বনকর্মীরা। শীলার প্রতি রয়েছে বাড়তি নজর। সব মিলিয়ে বেঙ্গল সাফারি পার্কে এখন রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১! এর মধ্যে একটি আবার সাদা ডোরাকাটাও রয়েছে। যা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণের।
advertisement
আরও পড়ুন : কিছুতেই মানিয়ে নিতে পারছেন না দাম্পত্যে? সম্পর্ক মসৃণ করে তুলতে রইল কিছু টিপস
গোটা দেশে যখন রয়েল বেঙ্গল টাইগারের সংখ্যা কমছে, তখন বেঙ্গল সাফারি পার্ক নতুন দিশা দেখাচ্ছে। ওড়িশার নন্দন কানন থেকে শীলাকে আনা হয়েছিল সাফারি পার্কে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Tiger: চার শাবকের দুষ্টুমি সামলাতে বাঘিনী শিলা এখন বেজায় ব্যস্ত, দেখুন ওদের ‘বাঘবেলার’ ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement