advertisement

Road Accident: বাইককে উড়িয়ে দিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল শিক্ষকদের গাড়ি! তারপর...

Last Updated:

দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করা হয়। সকলকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে

দুর্ঘটনাগ্রস্থ ছোট গাড়ি
দুর্ঘটনাগ্রস্থ ছোট গাড়ি
কোচবিহার: মারাত্মক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল কোচবিহারের শুকটাবাড়ি এলাকার বাসিন্দারা। একটি বাইককে পেছন থেকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল একটি ছোট গাড়ি। এই ঘটনায় বাইক আরোহী সহ আরও তিনজন গুরুতর জখম হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করা হয়। সকলকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় টাপুরহাট ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ী নিজের বাইকে কোচবিহার-মাথাভাঙা ১২ নম্বর রাজ্য সড়ক ধরে দোমুখার দিকে যাচ্ছিলেন। সেই সময় মাথাভাঙার এক স্কুলের দুই শিক্ষক গাড়িতে করে ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে সজোরে ধাক্কা মারে গাড়িটি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
বাইক আরোহী ছিটকে পড়েন। তারপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বাইক আরোহীর নাম চিত্তরঞ্জন মোদক। তাঁর বাড়ি শুকটাবাড়ি সংলগ্ন দোমুখা এলাকায়। তিনি একজন স্থানীয় ব্যবসায়ী। এছাড়া গাড়িতে থাকা দুজন শিক্ষকের নাম ভাস্কর বর্মণ ও সুব্রত দাস। তাঁদের বাড়ি কোচবিহার সংলগ্ন ঘুঘুমারী এলাকায়। তাঁরা দুজনে শিবপুর হাইস্কুলের শিক্ষক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: বাইককে উড়িয়ে দিয়ে নয়ানজুলিতে গিয়ে পড়ল শিক্ষকদের গাড়ি! তারপর...
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement