advertisement

Water Supply: পুরসভার সরবরাহ করা পানীয় জল খাওয়ায় নিষেধাজ্ঞা শিলিগুড়িতে

Last Updated:

Water Supply: বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের (BOD) তারতম্যের কারণে পানীয় জল দূষিত হয়েছে। যে কারণে প্রতিদিনের মত জল সরবরাহ করা হলেও সেই জল যাতে শহরবাসী কোন‌ওভাবেই পান না করে তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
শিলিগুড়ি: পুরনিগমের সরবরাহ করা পানীয় জল পান করতে নিষেধাজ্ঞা জারি করা হল। পানীয় জল দূষিত হয়েছে। তাই ২৯ মে থেকে আগামী ২ জুন বিকেল অবধি পুর এলাকায় সরবরাহ করা পানীয় জল পান করতে নিষেধ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
শিলিগুড়ি পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডের (BOD) তারতম্যের কারণে পানীয় জল দূষিত হয়েছে। যে কারণে প্রতিদিনের মত জল সরবরাহ করা হলেও সেই জল যাতে শহরবাসী কোন‌ওভাবেই পান না করে তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সরবরাহ করা পানীয় জল পান করা ছাড়া অন্যান্য কাজ করা যেতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
শিলিগুড়ি পুরনিগমে এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে মেয়র গৌতম দেব। তিনি বলেন, পানীয় জল কিছুটা দূষিত হয়েছে। জলের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে। রিপোর্ট আসতে পাঁচদিন সময় লাগবে। তারপরই ওই জল ব্যবহার করা যাবে।ততদিন যাতে শহরবাসী কোন‌ওভাবেই ওই জল পান না করেন সেই আবেদন করেন তিনি। পানীয় জলের জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে পুরনিগমের তরফে। ১ লক্ষ পানীয় জলের পাউচ সরবরাহ করা হবে।পাঁচটি বোরোতে ১৫ থেকে ২০ হাজার করে জলের পাউচ দেওয়া হবে। পাশাপাশি পুরনিগমের তরফে প্রতি ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হবে বলে জানান তিনি।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Water Supply: পুরসভার সরবরাহ করা পানীয় জল খাওয়ায় নিষেধাজ্ঞা শিলিগুড়িতে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement