advertisement

Raiganj doctor protest: পথে নয়, প্রেস্ক্রিপশনে প্রতিবাদ! বিচার চেয়েও ব্যতিক্রমী রায়গঞ্জের চিকিৎসক

Last Updated:

রায়গঞ্জের ওই চিকিৎসক নিজের প্রেস্ক্রিপশনেই আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন৷ এর জন্য বিশেষ সিল তৈরি করেছেন তিনি৷

প্রেস্ক্রিপশনে এভাবেই প্রতিবাদ করেছেন চিকিৎসক দেবব্রত রায়৷
প্রেস্ক্রিপশনে এভাবেই প্রতিবাদ করেছেন চিকিৎসক দেবব্রত রায়৷
মুক্তা সরকার, রায়গঞ্জ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা৷ সিনিয়র বহু চিকিৎসকও পরিষেবা চালু রেখেই এই আন্দোলনে পথে নেমেছেন৷ এরই মধ্যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চিকিৎসক দেবব্রত রায়৷
রায়গঞ্জের ওই চিকিৎসক নিজের প্রেস্ক্রিপশনেই আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন৷ এর জন্য বিশেষ সিল তৈরি করেছেন তিনি৷ রোগীদের দেওয়া প্রেস্ক্রিপশনে ওষুধের নাম লেখার পাশাপাশি ওই সিলও মেরে দিচ্ছেন দেবব্রতবাবু৷ যাতে লেখা রয়েছে, আরজি কর: বিচার চাই৷ উই ওয়্যান্ট জাস্টিস৷ অপরাধ চক্রের বিনাস হোক৷
advertisement
advertisement
দেবব্রতবাবু নামে ওই চিকিৎসক বলেন, ‘আরজি করে একজন তরুণী চিকিৎসককে যেভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, তার পর হাসপাতাল ভাঙচুর করা হয়েছে, তাতে দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন৷ কিন্তু ঘটনার পর একুশ দিন কেটে গেলেও সেই তদন্ত এগিয়েছে কি এগোয়নি বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না৷ সেই কারণেই আমরা মর্মাহত, দুঃখিত এবং খানিকটা আশাহত৷ সেই কারণেই যাঁদের নিয়ে আমরা চলি, সেই রোগীদের আমরা বার্তা দিচ্ছি যে আমরাও এই আন্দোলনের পাশে আছি৷ সাধারণ মানুষও যাতে এই প্রতিবাদে শামিল হন, সেই আর্জি জানাতেই এ ভাবে প্রেস্ক্রিপশনের মাধ্যমে আর্জি জানাচ্ছি৷’
advertisement
দেবব্রতবাবুর এই উদ্যোগে তাঁর কাছে আসা রোগীরাও খুশি৷ চিকিৎসকের মতো রায়গঞ্জবাসীরও দাবি, আরজি কর কাণ্ডে প্রকৃত দোষী যে বা যারাই হোক না কেন, দ্রুত তারা শাস্তি পাক৷
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Raiganj doctor protest: পথে নয়, প্রেস্ক্রিপশনে প্রতিবাদ! বিচার চেয়েও ব্যতিক্রমী রায়গঞ্জের চিকিৎসক
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement