advertisement

শ্বশুরবাড়িতে ফেসবুক লাইভ করে আত্মহত্যা প্রাথমিক স্কুল শিক্ষকের !

Last Updated:

বৃহস্পতিবার মাঝরাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

#বালুরঘাট: ফেসবুক লাইভ করে আত্মহত্যা প্রাথমিক স্কুল শিক্ষকের ৷ শ্বশুরবাড়িতে থাকাকালীনই ফেসবুক লাইভ করে আত্মহত্যা করলেন ওই শিক্ষক ৷ মৃত শিক্ষকের নাম শুভাশিস মার্ডি বলে জানা গিয়েছে ৷ বয়স ৩২ বছর ৷ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার চিঙ্গিশপুর এলাকার মহদীপুর গ্রামে নিজের শ্বশুরবাড়িতেই গলায় গামছার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি  ৷
গতকাল, বৃহস্পতিবার মাঝরাতের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কুমারগঞ্জের সফরপুর প্রাথমিক বিদ্যালয়ের মৃত শিক্ষকের বাড়ি চিঙ্গিশপুরের চকআন্ধারু গ্রামে। কিছুদন ধরেই তিনি মহদীপুর গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন। গতরাতে পাশের ঘরে স্ত্রী পড়াশুনায় ব্যস্ত থাকাকালীন তিনি আত্মহত্যা করেন। ফেসবুকে আত্নহত্যার ঘটনাটির লাইভ দেখামাত্র বন্ধুরা তাঁর মোবাইল নম্বরে ফোনও করেন বহুবার। খবর পেয়ে আজ, শুক্রবার সকালে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে দেয়। আত্মহত্যার কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
শ্বশুরবাড়িতে ফেসবুক লাইভ করে আত্মহত্যা প্রাথমিক স্কুল শিক্ষকের !
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement